Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দীর্ঘ ৮ বছর ধরে ভেঙে আছে এই সেতুটি!
জাতীয় বিভাগীয় সংবাদ

দীর্ঘ ৮ বছর ধরে ভেঙে আছে এই সেতুটি!

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 8, 20202 Mins Read
দীর্ঘ ৮ বছর ধরে ভেঙে আছে এই সেতুটি!
ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভাঙা সেতুটির ওপর দিয়েই প্রতিদিন দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করে। ছবি: ইউএনবি
Advertisement

খায়রুল আহসান মানিক, ইউএনবি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার এগারগ্রাম বাজার সংলগ্ন সেতুটি দীর্ঘ আট বছর ধরে ভেঙে আছে।

ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভাঙা সেতুটির ওপর দিয়েই প্রতিদিন দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করে। যেকোনো সময় এটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সেতুর ভাঙা অংশে কাঠ দিয়ে দুই বছর আগে মেরামত করে স্থানীয় সিএনজি অটো রিকশাচালকরা। তবে কালিকাপুর-পীরগঞ্জের দীর্ঘ ১৬ কিলোমিটার সড়কের পুরোটাই ভাঙা। সাথে ভাঙা সেতুর দুর্ভোগ। সুবিল ও ইউছুফপুর ইউনিয়নের সংযোগ এগারগ্রাম বাজার সংলগ্ন ভাঙা সেতুটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

দীর্ঘ ৮ বছর ধরে ভেঙে আছে এই সেতুটি!

সরেজমিন গিয়ে জানা যায়, এই সেতু দিয়েই ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বারের ৩০ গ্রামের মানুষ যাতায়াত করে। এর ভাঙা অংশে বাঁশ দিয়ে রাখা হয়েছে। যেকোনো সময় এটি পুরো ভেঙে পড়তে পারে।

এগারগ্রামের বাসিন্দা মোহাম্মদ শরীফ বলেন, ‘কালিকাপুর-পীরগঞ্জ এই সড়ক সিলেট মহাসড়কে সংযুক্ত হয়েছে। এই সড়কের এগার গ্রাম বাজারের সেতুটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ভেঙে হতাহতের ঘটনা ঘটতে পারে।’

এগারগ্রাম সিএনজি অটোরিকশার নেতা জামাল মিয়া জানান ‘এগারগ্রামের সেতুটি আট বছর ধরে ভেঙে পড়ে আছে। দুই বছর আগে আমরা নিজেরাই ১৬ হাজার টাকা চাঁদা তুলে এর সংস্কার করেছি। আবার সড়কের অবস্থাও খারাপ।’

সেতুটির দুরাবস্থার বিষয়ে ইউছুফপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফা কামাল চৌধুরী বলেন, ‘টেন্ডারে রাস্তার সাথে সেতুটিও অন্তর্ভুক্ত আছে। এই মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি।’

এদিকে দেবিদ্বার উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘কিছুদিন চলার জন্য আমরা সেতুটি সাময়িক সংস্কার করে দেব। টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। রাস্তার সাথে সেতুটির পুনর্নির্মাণ করা হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026
Latest News
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa