Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার দীর্ঘ ৮ বছর পর জুমার ইমামতিতে আয়াতুল্লাহ খামেনি
আন্তর্জাতিক ইসলাম ধর্ম স্লাইডার

দীর্ঘ ৮ বছর পর জুমার ইমামতিতে আয়াতুল্লাহ খামেনি

By Hasan MajorJanuary 17, 2020Updated:January 17, 20202 Mins Read

দীর্ঘ ৮ বছর পর জুমার ইমামতিতে আয়াতুল্লাহ খামেনি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক:  রাজধানী তেহরানে শুক্রবারের জুমার নামাজের ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত আট বছরের মধ্যেই এই প্রথম তিনি জুমার ইমামতিতে যাচ্ছেন। খবর বিবিসির।

গত সপ্তাহে তেহরানে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনৈতিক মন্দায় ব্যাপক চাপে রয়েছে ইরানের সরকার। বুধবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানে মতানৈক্যের বিরল দৃষ্টান্তের মধ্যেই কীভাবে বিমানটি ভূপাতিত হয়েছে, তার পূর্ণ বিবরণ দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহানি।

কিয়েভগামী ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইনস বোয়িংয়ের ৭৩৭-৮০০-তে ১৭৬ যাত্রী ছিলেন। এতে অনেক কানাডীয় যাত্রীও ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় বিমানটি।

ইরানের সংবাদ সংস্থা মেহেরের খবরে জানা গেছে, ৮০ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি তেহরানের মোসাল্লা মসজিদে চলতি সপ্তাহের জুমার নামাজের ইমামতি করবেন। কিন্তু এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কিনা, সে সম্পর্কে কোনো আভাস দেয়নি।

এক কর্মকর্তা বলেন, ইরানিরা ফের তাদের ঔদার্য ও ঐক্য প্রদর্শন করেছেন।

এর আগে ২০১২ সালে ইসলামী বিপ্লবের ৩৩তম বার্ষিকীতে জুমায় ইমামতি করেছিলেন ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ ধর্মীয় এ নেতা। তখন আরব বসন্তের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্য উত্তাল ছিল।

এ ধরনের উপলক্ষগুলোতে তিনি আরবি ভাষায় খুতবা দেন। আরব বিশ্বের বিভিন্ন ঘটনাবলিকে তিনি ইসলামের জাগরণ হিসেবে দেখাতে চান। তবে খামেনি বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে থাকা বিপ্লবী গার্ডসকে সুরক্ষা দিতে চাচ্ছেন বলেই ধরে নেয়া হচ্ছে।

দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির মাহদি খালাজি বলেন, জুমার নামাজের এই ইমামতি এক ধরনের প্রতীকী তাৎপর্য বহন করে। ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ যখন কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান, তখনই এ সময়টা বরাদ্দ রাখা হয়।

তিনি বলেন, জুমার ইমামতি সাধারণত খুতবা দেয়ার ভালো দক্ষতাসম্পন্ন ধর্মীয় নেতাদেরই দায়িত্ব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

July 3, 2026
আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

July 3, 2026
খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

July 3, 2026

Latest News

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa