দুই টাকায় দুধচিতই, পাটিসাপটাসহ ৬ রকমের সুস্বাদু পিঠা
জুমবাংলা ডেস্ক: ভাঁপাপিঠা, দুধচিতই, অনথন, চিকেন মমো, পাটিসাপটা, ডালের পিঠাসহ বাহারি সব পিঠা মিলছে মাত্র দুই টাকায়! তাও আবার যত খুশি তত খাওয়া যাবে।
শুনতে অবাক লাগলেও ফেনীতে পথশিশু ও ভাসমান অসহায়দের জন্য এমন ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করেছে ‘হেল্প ফর টুডে’ নামের একটি সংগঠন।
সংগঠনটির উদ্যোক্তারা জানায়, শীতকাল মানেই নানান রকমের পিঠার উৎসব। সবার ঘরে ঘরে চলে শীতকালীন পিঠার আমেজ। কিন্তু পথশিশু অথবা ভাসমান মানুষগুলো শীতকালে পিঠা খাওয়ার সামর্থ্য থাকে না। তাদের কথা চিন্তা করে ভিন্নভাবে ২ টাকার পিঠা উৎসব আয়োজন করা হয়েছে।

পিঠা উৎসবে হেল্প ফর টুডের উপদেষ্টা তাসিন সোবান, পরিচালক ও প্রতিষ্ঠাতা ওয়ালিদ বিন আবদুল্লাহ, সভাপতি শফি উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



