Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দুই বছর আগেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক

দুই বছর আগেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু

By Shamim Rezaসেপ্টেম্বর 3, 20202 Mins Read

দুই বছর আগেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার দুই বছর আগেই গোপনে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ২০১৮ সালের ওই সফরে তিনি আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সাথে সাক্ষাৎ করেন। সম্প্রতি ইসরাইলি সংবাদপত্র ইদিওথ অহরনোথের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পত্রিকাটিকে তাদের কূটনৈতিক সূত্র জানিয়েছে, নেতানিয়াহু ও মোহাম্মদ বিন জায়েদের বৈঠকটি খুবই ভালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল। এর ধারাবাহিকতায় এক বছর পর ওয়াশিংটনে আবারো বৈঠক হয় ইসরাইল-আমিরাতের শীর্ষ কর্মকর্তা ও কূটনীতিকদের মধ্যে। ওই বৈঠকে ইসরাইলের প্রধান নিরাপত্তা উপদেষ্টা মেয়ার বেন-শাব্বাত এবং যুক্তরাষ্ট্র ও আমিরাত সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইদিওথ অহরনোথের খবর অনুসারে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন ডারমার ইসরাইল-আমিরাত চুক্তিতে দুই পক্ষের সমঝোতায় বড় অবদান রেখেছেন। পত্রিকাটির এ খবরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল সরকার। তবে গত কয়েক বছরে আরব বিশ্বের মুসলিম নেতাদের সাথে গোপনে একাধিক বৈঠক হওয়ার কথা জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নিজেই।

গত সোমবার ইসরাইল-আমিরাতের মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু হওয়া উপলক্ষে আবুধাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেছেন, ‘আমি আরব এবং মুসলিম বিশ্বের অনেক নেতার সাথে সাক্ষাৎ করেছিÑ আপনারা যা ভাবছেন তার চেয়েও বেশি। আমি এখন এর বেশি বলতে পারব না। তবে আমার বিশ্বাস, সেগুলো ঘটনাক্রমে সামনে চলে আসবে।’

দুই দেশের মধ্যে চুক্তির পর সুসম্পর্কের ধারা আরও এগিয়ে নিতে ইতোমধ্যেই ১৯৭২ সালের ইসরাইল বয়কট আইন বাতিল করে ইসরাইলি ব্যবসায়ীদের জন্য দুয়ার খুলে দিয়েছে আমিরাত। তাদের মতো আরবের অন্য দেশগুলোও একই পথ বেছে নেবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। যদিও চলতি মাসেই সৌদি রাজ পরিবারের এক সিনিয়র সদস্য জানিয়েছেন, রিয়াদ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে কেবল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরেই।

গত ১৩ আগস্ট ইসরাইল ও আমিরাতের মধ্যে নতুন একটি চুক্তির কথা জানায় যুক্তরাষ্ট্র। এ চুক্তি অনুসারে দখলকৃত পশ্চিম তীরে ভূমি অধিগ্রহণ বন্ধ করতে সম্মত হয়েছে ইসরাইল। তবে ফিলিস্তিনিরা চুক্তিটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এই চুক্তিতে ফিলিস্তিনি জনগণের অধিকার উপেক্ষা করা হয়েছে।

তা ছাড়া ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমিরাতের সাথে চুক্তির শর্ত হিসেবে ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে মাত্র, পুরোপুরি বাতিল করা হয়নি। তার এ ঘোষণাতেও আমিরাতের সাথে হওয়া চুক্তির বিষয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে।
সূত্র : মিডলইস্ট মনিটর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa