
নিহত আলমগীর হোসেন ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউপির গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকার মুসলিম উদ্দিন বেপারীর ছেলে। আহত হযরত আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, মোটরসাইকেল আরোহী দুই ভাই আলমগীর ও হযরত আলী জিরানী বাজারের আরকে টাইলের সামনে ইউটার্ন নিয়ে নবীনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পুষ্প এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (নং- ১৪-৬৭০৯) পেছন থেকে ওই মোটরসাইলটি চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন নিহত হন।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ম’রদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় বাসের চালক কিংবা সহকারী কাউকে আ’টক করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



