
দেশটির সরকারি কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় সোমবার সকাল সাতটায় শুরু হওয়া এই সংঘর্ষ শেষ হয় দুপুরের দিকে। তারা আরও জানান, প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে নিহতদের মধ্যে ১৬ জনের মাথা ধড় থেকে আলাদা করে ফেলা হয়েছে।
অন্যান্য স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, কারাগারটির একটি অংশে আগুন লাগিয়ে দেয়া হয়। এর ফলে নিহতদের অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। দাঙ্গা চলাকালে কারাগারের দুজন কর্মকর্তাকে জিম্মি করা হয়। তাদেরকে মুক্ত করা হয়েছে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে।
মে মাসে একদিনে অ্যামাজোনাস রাজ্যের মানাউসের চারটি আলাদা কারাগারে আসামিদের সংঘর্ষে ৪০ জন মারা যান। এর ১৫ দিন পর একই এলাকার কারাগারে সংঘর্ষে ১৫ জন নিহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



