Advertisement
জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শ্বশুরের মৃত্যুর দাফন কাজ সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পর ৭ মাসের অন্তঃসত্ত্বা জান্নাতুল আক্তার জুঁই (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে শ্বশুর বাড়িতে ঘরের বারান্দার মেঝে পরিষ্কার করার সময় বারান্দায় থাকা স্ট্যান্ড ফ্যানের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সন্ধ্যায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে পঞ্চগড় সদরের ফুটকিবাড়ী (নতুনবস্তি) গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তার জুঁই ও আটোয়ারীর মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম মিঠুর (৭০) ছেলে মির্জা আল মামুন বাবুর পারিবারিকভাবে বিয়ে হয়। জুঁইয়ের শ্বশুর রফিকুল ইসলাম মিঠু হৃদরোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৮ জুন) রাতে মৃত্যুবরণ করে।

শনিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘জুঁই নামে ওই গৃহবধূকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুবরণ করেন। তবে তিনি প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা।’

বিয়ের এক সপ্তাহ না যেতেই সোনাক্ষী অন্তঃসত্ত্বা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.