
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থা বেশি গুরুতর। প্রথমে তাকে ও তার বাবাকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। পরে অবস্থা গুরুতর হওয়ায় ওয়াহিদা খানমকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। বর্তমানে আইসিউতে রাখা হয়েছে ওয়াহিদা খানমকে।
ডক্টরস ক্লিনিকের অতিরিক্ত পরিচালক মেরাজুল মুরসালিন জানিয়েছেন, ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বলেছেন, বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ কাজে তারা একটি মই ব্যবহার করে। বাড়ির পেছনে মইটি পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



