
এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন একই ইউনিয়নের কাজিগ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে সাইফুল ইসলাম।
লিখিত অভিযোগে জানা গেছে, গত ৬ মে দুস্থদের মাঝে বিতরণকৃত ১০ কেজি চালের মাস্টাররোলে ১৩ ও ১৪ নং সিরিয়ালে (১,২,৩)-এর সংরক্ষিত নারী সদস্য রুলী বেগম ও তার স্বামী কুতুবুল আলমের নামে চাল উত্তোলন করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য রুলী বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাস্টাররোলে তার ও তার স্বামীর নাম থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, তাদের নামে উত্তোলন করা চাল দুস্থদের মাঝেই বিতরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



