Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দৃষ্টান্ত স্থাপন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ্
বিভাগীয় সংবাদ রাজশাহী

দৃষ্টান্ত স্থাপন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ্

By Shamim RezaAugust 21, 2019Updated:August 21, 20194 Mins Read

দৃষ্টান্ত স্থাপন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ্

Advertisement
জুমবাংলা ডেস্ক : বদলে গেছে পাবনার বিচার বিভাগের চিত্র। বিচারকের দক্ষতায় গত এক বছরে পাবনার আমলি আদালত সমূহে ৫১৬৭ টি মামলা নিস্পত্তি হয়েছে। পাবনা জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁর ব্যক্তিগত উদ্যোগে জেলার বিচারাঙ্গণে অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাবনায় গত বছরের জুন মাসে যোগদান করেন। এরপর থেকে তার আন্তরিক প্রচেষ্টা, সততা এবং কঠোর পরিশ্রমে আদালতের বিচারিক কাজে এ যাবত কালের রেকর্ড গড়েছেন। ২০১৮ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১ বছরে গৃহীত সাক্ষীর সংখ্যা ১৫ হাজার ২১৩টি। মা’দক মামলা নিষ্পত্তি ১ হাজার ৯২টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৬ হাজার ৮৯৬টি, দণ্ডাদেশ প্রদানকৃত মামলার সংখ্যা ১৮৭৩টি এবং বিচারাধীন মামলার সংখ্যা ১৪ হাজার ৫৬৪টি।

পক্ষান্তরে ২০১৭ সালের জুলাই ২০১৮ সালের জুন পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, গৃহীত সাক্ষীর সংখ্যা ৭ হাজার ৭০৯টি, মা’দক মামলা নিষ্পত্তি ২৪২টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৫ হাজার ১৬৭টি, দণ্ডাদেশ প্রদানকৃত মামলার সংখ্যা ৪২৩ টি এবং বিচারাধীন মামলার সংখ্যা ১৪ হাজার ৮৭২টি।

গত এক বছরে ২০১৮ সালে দায়ের এবং ২০১৮ সালেই সাক্ষীর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৪৬৭টি। গত এক বছরে ২০১৫ সাল বা তার পূর্বের নিষ্পত্তিকৃত পুরাতন মামলার সংখ্যা ১ হাজার ৫৮টি।

এ ব্যাপারে চীফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ জানান, আদালতে সম্পাদিত বিচারিক কাজের এ উর্ধ্বমুখি চিত্র যা পাবনা পুলিশ প্রশাসন ও বারের বিজ্ঞ আইনজীবীগনের আন্তরিক সহযোগিতাসহ ম্যাজিস্ট্রেসির বিজ্ঞ বিচারকগণের অক্লান্ত পরিশ্রমের ফল। এছাড়াও অবদান ছিল আদালতের সহায়ক কর্মচারীদের।

এসময় তিনি আদালতের বিচারিক কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আদালত সূত্র জানায়, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ প্রতিদিন এজলাসে উঠে প্রথমে ফৌজদারি কার্য বিধির ৫২৮ ধারা প্রয়োগ করে রাষ্ট্র পক্ষের উপস্থাপিত সাক্ষীদের সমহারে প্রত্যেক ম্যাজিস্ট্রেট আদালতে বন্টন/সমন্বয় করেন। এক্ষেত্রে তিনি প্রত্যেক আদালতের পেশকারদের কাছ থেকে রাষ্ট্র পক্ষের উপস্থাপিত সাক্ষীর তালিকা পূর্বে সংগ্রহ করেন এবং এজলাসে বসে তাৎক্ষণিক প্রয়োজন হলে মামলা ট্রান্সফার করেন প্রস্তুতকৃত ফরমেটেড আদেশের মাধ্যমে।

ইতোপূর্বে তিনি পাবনা পুলিশ সুপারের সাথে মিটিং করে সাক্ষী উপস্থিত করাসহ মামলা নিষ্পত্তির কার্যপন্থা নির্ধারণ করেন। যেসব নতুন মামলার সরকারি সাক্ষী পাবনাতেই আছে সেসব মামলার তারিখ ৭/১০ দিন অন্তর প্রদান করার জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণকে নির্দেশনা দেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মা’দকের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করায় মা’দক মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার দেন।

গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডাক্তার সাক্ষীদের হাজিরার জন্য স্টেনোর মাধ্যমে মেসেন্জার, ইমো, ভাইয়ার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির সাহায্যে প্রসেস পাঠান। একই আইও সাক্ষী বা ডাক্তার সাক্ষীর মামলার তালিকা করে তাদের মামলাগুলো যতদূর সম্ভব একই তারিখে রাখেন। সপ্তাহে একদিন সিজেএম আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নিয়ে বসেন।

ফলে সিজেএম আদালতের বিচারিক কাজে ব্যাপক গতি আসে। ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে না হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের এ জন্য অফিস সময়ের অধিক বিচারিক কাজও করতে হয় না।

বিচারপ্রার্থী কয়েকজন বাদি ও বিবাদির সাথে আলাপকালে তারা জানান, বর্তমানে পাবনা বিচার বিভাগে বেশ পরিবর্তন হয়েছে। অল্প দিনের মধ্যে বিচার কাজ শেষ হলে আদালতে বারবার আসতে হয় না। এতে কাজের ক্ষতি হয় না। অর্থ এবং সময় উভয়ই বাঁচে।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) বলেন, পাবনার বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসনের যৌথ প্রচেষ্টায় দেশের মধ্যে পাবনা একটি নতুন মডেল তৈরি করেছে। দেশের বিচার ব্যবস্থায় পাবনা জেলার এই চিত্র দৃষ্টান্ত স্বরূপ। যার মূখ্য ভূমিকায় আছেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সাবেক এসপি এবং বর্তমান এসপ । এ ধারা অব্যাহত রাখতে হবে।

পাবনা জেলা অ্যাডভোকেট বারসমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ ইকবাল লিটন বলেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁয়ের সততা এবং আন্তরিক প্রচেষ্টার কারণেই এটা সম্ভব হয়েছে। তিনি এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।

পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে এ রকম কাজই দরকার। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। মামলার বিচার যত দ্রুত সম্পন্ন হয় তত ঘাপলা কম হয়। আলামত নষ্ট হয় না। বাদি ও বিবাদি উভয়ই সু বিচার পায়। সারা দেশের মধ্যে পাবনায় বিচার বিভাগে যে মডেল তৈরি করা হয়েছে তার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারকগণসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026
থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

July 9, 2026
Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

July 9, 2026

Latest News

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa