Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রিজার্ভ সঙ্কট, দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পাকিস্তান
আন্তর্জাতিক

রিজার্ভ সঙ্কট, দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পাকিস্তান

By Saiful IslamDecember 25, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ৮ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৬১০ কোটি ডলার যা দিয়ে মাত্র এক মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অর্থসংকটের মুখে দেউলিয়ার ঝুঁকিতে এখন দেশটি।
দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পাকিস্তান

Advertisement

গত কয়েক ব্ছর ধরেই অর্থনৈতিক টানাপড়েনের মুখে পাকিস্তান। টানা রাজনৈতিক সংকট, তার ওপর এ বছরে দেশটিতে ভয়াবহ বন্যার আঘাত- পাকিস্তানকে নিয়ে গেছে দেউলিয়ার একেবারেই দ্বারপ্রান্তে। বিশ্বমন্দার এই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকেও নতুন কোন তহবিল পাওয়ার আশ্বাস পায়নি দেশটি।

প্রবল আর্থিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানে বাজেটে বড় ধরনের ঘাটতি ও দুর্বল মুদ্রানীতি ব্যবস্থা আগে থেকেই ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রবৃদ্ধির নিম্নগতি, বৈদেশিক মুদ্রার হ্রাস ও সরকারি ঋণ। এ ছাড়া কাঠামোর দুর্বলতা, কর অব্যবস্থাপনা ও ব্যবসার প্রতিকূল পরিবেশ তো আছেই।

রিজার্ভ কমার কারণ হিসেবে এক বিশেষ প্রতিবেদনে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমান সরকার ২০২২ -২৩ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির দিকে খুব একটা নজর দেয়নি। এমনকি দেশটিতে আর্থিক স্থিতিশীলতা ছাড়াও দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যর্থ হয়েছে সরকার।

বৃহস্পতিবার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করে ১৬ই ডিসেম্বর পর্যন্ত মাসে দেশটির রিজার্ভ কমেছে এক হাজার একশ ৬০ কোটি ডলার। গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল এক হাজার ৭৭০ কোটি ডলার যা এখন ৬১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ অর্থ দিয়ে এক মাসের আমদানি করতে পারবে পাকিস্তান।

বাণিজ্যিক ব্যাংকগুলোতে নেট বৈদেশিক রিজার্ভ এখন ৫৯০ কোটি ডলার। তার অর্থ দেশের মোট তরল বৈদেশিক রিজার্ভ এখন মাত্র ১ হাজার ২০০ কোটি ডলার।

২০১৯ সালে পাকিস্তানকে ৩ বছরের কিস্তিতে ৬০০ কোটি ডলারের সম্প্রসারণযোগ্য ঋণ দিতে সম্মত হয় আইএমএফ। তবে এ বছরের শুরুতে শর্ত মানতে না পারায় কিস্তির অর্থ দেয়া বন্ধ রাখে সংস্থাটি। তবে কৃষিখাত ও রপ্তানিমুখী খাতে রেয়াতপ্রাপ্ত বিদ্যুতের জন্য ভর্তুকিতে বড় ধরনের সংরক্ষণ না করতে চাইলে ঋণের অর্থ দিতে ত্বরান্বিত করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কখন নবম পর্যালোচনা শেষ করে পাকিস্তানকে অর্থ সহায়তা দেবে তা এখনও পরিষ্কার নয়। তবে পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছেন, এখনও দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পাকিস্তান।

এদিকে, চীন থেকে নেয়া ঋণ এখনও শোধ করতে পারেনি পাকিস্তান। তবে বুধবার অতিরিক্ত আর্থিক প্যাকেজ হিসেবে আরও প্রায় ৮৮০ কোটি ডলারের সহযোগিতা চাওয়ার পর ইসলামাবাদকে প্রতিটি সম্ভাব্য উপায়ে সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছে চীন।

কানাডায় বিদেশিদের বাড়ি কেনা নিষিদ্ধ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

July 3, 2026
আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

July 3, 2026
খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

July 3, 2026

Latest News

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa