
Advertisement
পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আখতার পিংকী তৃতীয় লিঙ্গের (হিজড়া)। তিনিই বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান।
তিনি এবার কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা ইসলাম ও মোছা. রুবিনা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



