Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশে এই প্রথম বেনাপোল বন্দরে ভায়াগ্রার চালান আটক
জাতীয় বিভাগীয় সংবাদ

দেশে এই প্রথম বেনাপোল বন্দরে ভায়াগ্রার চালান আটক

By Sazzad Hossainজুলাই 24, 20192 Mins Read

দেশে এই প্রথম বেনাপোল বন্দরে ভায়াগ্রার চালান আটক

Advertisement

জুমবাংলা ডেস্ক: ভারত থেকে আনা বিভিন্ন পণ্যের একটি চালানে ২০০ কেজি ভায়াগ্রা (সিলডেনাফিল সাইট্রেট) থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে বেনাপোল কাস্টমস হাউস। তিন মাস আগে চালানটি আটক করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর সম্প্রতি বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয় কর্তৃপক্ষ। বেনাপোল বন্দর দিয়ে এ ধরনের চালান আটকের ঘটনা এটাই প্রথম এমনকি দেশে প্রথমবারের মত এ ধরনের ঘটনা উদঘটিত হলো। খবর বাসসের।

মঙ্গলবার বেনাপোল কাস্টমস হাউসে এক সংবাদ সম্মেলনে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বব্যাপী মানব সমাজের নীরব ঘাতক ভায়াগ্রা। বিশ্ব কাস্টমস সংস্থার (ডব্লিউসিও) ১৮২ সদস্য দেশকে মাদক, বিষ্ফোরক ও এ ধরনের ক্ষতিকর পণ্য চোরাচালানের বিষয়ে দীর্ঘদিন সর্তকবার্তা দিলেও বাংলাদেশেই প্রথম ভায়াগ্রা আটক হল।

কমিশনার বলেন, রাজধানীর কলাবাগানের আমদানিকারক প্রতিষ্ঠান রেড গ্রিন ইন্টারন্যাশনাল ভারত থেকে বিভিন্ন পণ্যের একটি চালান আমদানি করে। রাজস্ব পরিশোধের পর বন্দর থেকে চালানটি খালাস করে নেওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা চালানটি আটক করে। গত ১৬ এপ্রিল এই চালান আটক করা হয়। তিনি জানান,এই চালানে ৫০০ কেজি ফ্লেভার, ২০০ কেজি সাদা পাউডার, ১ লাখ ৯৪ হাজার পিস সিরিঞ্জ, ১১০ দশমিক ৭৭ কেজি ইমিটেশন জুয়েলারি, ৩০৩ পিস শাড়ি, ১৪ পিস ওড়না, ১০ পিস কামিজ, ৯ পিস সালোয়ার, ৩৮টি থ্রিপিস, ১৯ পিস শার্ট ও ১২২ পিস প্যান্ট পাওয়া যায়।

পরে কাস্টম হাউসের নিজস্ব ল্যাবে ২০০ কেজি পাউডার পরীক্ষা করে প্রাথমিকভাবে ভায়াগ্রা শনাক্ত হয়। অত্যন্ত ষ্পর্শকাতর পণ্য বিবেচনায় আরো নিশ্চিত হওয়ার জন্য এর নমুনা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠানো হয়। তিন মাস পর কুয়েট পরীক্ষা করে পণ্যটিকে ৯৮ শতাংশ ভায়াগ্রা বলে রিপোর্ট দেয়। কুয়েটের প্রতিবেদন পাওয়ার পরই কাস্টমস্ কর্তৃপক্ষ চালানের ভায়াগ্রা উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়।

প্রসঙ্গত,অন্যান্য চিকিৎসার পাশাপাশি যৌন উত্তেজনা বাড়াতে ভায়াগ্রা ব্যবহৃত হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট আহাদ এন্টারপ্রাইজের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।

বেলাল চৌধুরী জানান, বিষয়টি অধিকতর তদন্তের জন্য যুগ্ম কমিশনারের নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়েছে। কমিটির তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

কাস্টমস্ বিভাগের চৌকস ও মেধাবী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর নেতৃত্বে ইতোমধ্যে এ ধরনের আরো একটি চালান সন্দেহের তালিকায় রেখে খালাস স্থগিত করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের কাজ চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa