Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক দেশে ফিরে তালেবানের কাবুল দখলের যে বর্ণনা দিলেন ভারতের সোহিনী
আন্তর্জাতিক

দেশে ফিরে তালেবানের কাবুল দখলের যে বর্ণনা দিলেন ভারতের সোহিনী

By Hasan Majorআগস্ট 18, 2021Updated:আগস্ট 18, 20214 Mins Read
বিমানের জন্য সোহিনী সরকারের শেষ মুহূর্তের অপেক্ষা
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে গত কয়েক বছর ধরে আফগানিস্তানে কর্মরত ছিলেন সোহিনী সরকার। সে দেশে চলমান সংঘাতের আঁচ থেকে কীভাবে বেসামরিক মানুষজনকে রক্ষা করা যায় (‘কনফ্লিক্ট মিটিগেশন’) তা নিয়েই দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি।

রবিবার (১৫ই অগাস্ট) তালেবানের হাতে কাবুলের পতনের দিনেই এয়ার ইন্ডিয়ার শেষ বিমানে রাতে দিল্লিতে এসে নেমেছেন তিনি।

বিবিসি বাংলার সঙ্গে তিনি ভাগ করে নিয়েছেন কাবুলে শেষ কয়েক ঘন্টার ব্যক্তিগত অভিজ্ঞতা। শোনা যাক সোহিনীর নিজের বয়ানেই।

১৫ই অগাস্ট যে দিল্লি ফিরব সেটা জানা ছিল দিনকয়েক আগে থেকেই। টিকিটও বুক করা ছিল আগেই, কিন্তু সে দিনই যে তালেবান শহরটা দখল করে নেবে তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারিনি।

রবিবার সকালেই বজ্রপাতের মতো খবর এলো তালেবান নাকি পিডি-ফাইভে ঢুকে পড়েছে, যে এলাকাটা আমাদের অফিসের বেশ কাছেই। পুরো কাবুল শহরটা এরকম বারো-তেরোটা ‘পুলিশ ডিস্ট্রিক্ট’ বা পিডি-তে ভাগ করা, তার মধ্যে পাঁচ নম্বরটা আমাদের সবচেয়ে কাছে – আর তালেবান রাজধানীতে প্রবেশ করে সেই পথেই।

বিকেলে ফেরার ফ্লাইট থাকলেও জরুরি কিছু কাজকর্ম সারতে রোববার সকালেও অফিসে গিয়েছিলাম। স্থানীয় কর্মীরাও যথারীতি কাজে এসেছিলেন, এর মধ্যে তালেবানের ঢুকে পড়ার খবর আসতেই স্টাফদের তড়িঘড়ি বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হল।

আমাদের জনাকয়েক কর্মী টাকাপয়সা তুলতে ব্যাঙ্কেও গিয়েছিলেন। তারা এসে খবর দিলেন, সব ব্যাঙ্কেই না কি টাকা ফুরিয়ে গেছে – এটিএম বা ব্রাঞ্চ থেকে কোনও টাকা তোলাই যাচ্ছে না।

ঠিক তখন থেকেই দেখলাম সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, ভয়ে সবার মুখ শুকিয়ে আসছে।

শেষ মুহূর্তের ব্যস্ততা, সহকর্মীদের জন্য খারাপ-লাগা

এর মধ্যেই মার্কিন দূতাবাস থেকে আমাদের কাছে নির্দেশ এল, স্টেশন ছাড়ার আগে সমস্ত সেন্সিটিভ ডকুমেন্টস, কর্মীদের নামধাম-পরিচয় এইসব সরিয়ে ফেলে তাদের কাছে পাঠিয়ে দিতে হবে – সেগুলোও সারতে হল নীরবে।

একটা ভীষণ খারাপলাগা কাজ করছিল সর্বক্ষণ … আমি প্রায় ২০০জন স্থানীয় আফগানের সঙ্গে এতদিন কাজ করছি, তাদের একটা প্রবল বিপদের মধ্যে রেখেই আমাকে চলে যেতে হচ্ছে।

অথচ তারা চাইলেও এখান থেকে চলে যেতে পারছেন না।

কাবুলের বাসিন্দাদের মধ্যে অনেকেই ভারতে ফিরতে আগ্রহী ছিলেন, কিন্তু ততক্ষণে ভারতও ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে।

আর আমরা রবিবার রাতে যখন কাবুল ছাড়ছি, তখন ভারতের দূতাবাস কার্যত বন্ধই বলা চলে।

এই সবের মধ্যেই অবশেষে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। এমনিতে আমি থাকি এয়ারপোর্টের বেশ কাছেই, মাত্র দশ মিনিটের ড্রাইভ – কিন্তু কাল সময় লাগল আধঘন্টারও বেশি।

কারণ ততক্ষণে কাবুল বিমানবন্দর অভিমুখী সব রাস্তায় মারাত্মক যানজট শুরু হয়ে গেছে। কাবুল শহরের সব গাড়ি যেন গিয়ে বিমানবন্দরে ঢুকতে চাইছে।

অনেককে তো গাড়ি থেকে নেমে প্লেন ধরার জন্য স্যুটকেস নিয়ে আড়াই বা তিন কিলোমিটার পথ হাঁটতেও হয়েছে। আমার অবশ্য অতটা ভোগান্তি হয়নি।

তবে এয়ারপোর্টে গিয়ে প্লেন ছাড়ার জন্য অপেক্ষা করতে হল দীর্ঘক্ষণ। বেলা পৌনে তিনটের ফ্লাইট ছাড়ল প্রায় ঘন্টাচারেক পর, দিল্লিতে এসে ল্যান্ড করলাম রাত নটার পর।

আমরা যখন কাবুল এয়ারপোর্ট ছাড়ি, তখনও বিমানবন্দরের পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়নি। তারপর থেকে সেখানে যে মারাত্মক হুড়োহুড়ি আর অরাজকতা শুরু হয়েছে, তা তো সবাই দেখতেই পাচ্ছেন।

‘নতুন’ তালেবানকে কি বিশ্বাস করা যায়?

কাবুল ছেড়ে আসার যন্ত্রণার মধ্যেও একটা কথা বলতে বাধ্য হচ্ছি – এই তথাকথিত নতুন তালেবানকে ভরসা করার আমি কিন্তু কোনও কারণ দেখছি না।

ইদানীং নানা সংবাদমাধ্যমে লেখা হচ্ছে এই তালেবান না কি আগের মতো নয়, তারা এখন না কি অনেক আধুনিক, অনেক পরিশীলিত।

আমি কিন্তু যত আফগানের সঙ্গে কথা বলেছি, তাদের একজনও বলেনি এই তালেবানকে তারা পছন্দ করে।

বরং তারা সবাই এক বাক্যে বলেছে, এই নতুন তালেবান অনেক বেশি বিপজ্জনক এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত বলে তাদের ভয় পাওয়ার আরও বেশি কারণ আছে। এবং তারা এখন অনেক বেশি নৃশংস।

তা ছাড়া তালেবান এখন অনেকগুলো বড় বড় শক্তিধর দেশের সমর্থনও পাচ্ছে, যে কারণে আফগান জনতার একটা বড় অংশ তারা কী করতে পারে সেটা ভেবে খুবই ভয় পাচ্ছে।

বিশেষ করে আমাদের মহিলা সহকর্মীরা – যারা গত কুড়ি বছর ধরে অনেক কষ্টে পড়াশুনো করে চাকরি-বাকরি করছিল, নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করছিল তারা সবচেয়ে বেশি হতাশ!

এর মধ্যেই খবর এসেছে কান্দাহারে আঁটোসাঁটো পোশাক পরার জন্য একজন মহিলাকে তালেবান মেরে ফেলেছে।

কিংবা হেরাতের ব্যাঙ্কগুলোতে ঢুকে মহিলা কর্মীদের হুমকি দেওয়া হয়েছে, তোমরা ভালোয় ভালোয় বাড়ি ফিরে যাও এবং পরিবারের পুরুষদের চাকরি করতে পাঠাও।

ফলে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান বা মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে গত দুই দশকের যে অর্জন – তার পুরোটাই এখন প্রবল হুমকির মুখে।

১৫ই অগাস্টের এক বিষণ্ণ বিকেলে কাবুলে সেটাই আমার কাছে সবচেয়ে যন্ত্রণার জায়গা!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ইরান তহবিল

৩০০ বিলিয়ন ডলারের ইরান তহবিলের নেপথ্য তথ্য ফাঁস!

জুন 18, 2026
ivf-couple

নিজেদের সঙ্গে মেলে না সন্তানের চেহারা, আদালতে দম্পত্তি

জুন 18, 2026
কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

জুন 18, 2026
Latest News
ইরান তহবিল

৩০০ বিলিয়ন ডলারের ইরান তহবিলের নেপথ্য তথ্য ফাঁস!

ivf-couple

নিজেদের সঙ্গে মেলে না সন্তানের চেহারা, আদালতে দম্পত্তি

কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

মেলোনি মোদি

জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে মোদি

ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

দাম কমেছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর তেলের দাম আবার কমেছে

নারীদের অংশগ্রহণ

মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

ইউরেনিয়াম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর বাধ্যতামূলক নয়, জানালো যুক্তরাষ্ট্র

ট্রাম্প

জি-৭ বৈঠকে ট্রাম্পের “আমি বস” মন্তব্য ঘিরে আলোচনা

নির্দেশনা

প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa