বৃহস্পতিবার থেকে সারা দেশে ৩ দিনের সরকারি ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ছুটি দেশব্যাপী। পরের দুদিন শুক্র ও শনিবার (১৭ এবং ১৮ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা পাচ্ছে তিন দিনের ছুটি।
তাছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও শুক্রবারে সাপ্তাহিক ছুটি থাকে। বিজয় দিবস আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে এসব প্রতিষ্ঠানে কর্মরতরাও দুদিন ছুটি পাচ্ছেন। সাধারণত ঈদ ছাড়া সরকারি চাকরিজীবীদের একটানা ৩ দিনের ছুটির নজির কম। তবে বৃহস্পতিবার অথবা রোববার নির্ধারিত কোনো ছুটি থাকলে একটানা ৩ দিনের ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া নির্বাহী আদেশে ছুটি ছিল ৮ দিন। শবে-বরাত, বাংলা নববর্ষ, শবে-কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ঈদুল আজহার আগে ও পরের দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



