Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
জাতীয় বিভাগীয় সংবাদ

দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 18, 2021Updated:December 18, 20212 Mins Read

দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

Advertisement
জুমবাংলা ডেস্ক: ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্য নিয়ে আজ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।

বাসস জেলা সংবাদদাতারা জানান:

নাটোর: বেলা ১১ টায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্লাটফর্মের আলোচনায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার। জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালিদ হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসীন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক রওশন আরা বেগম, নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ গোলাম নবী, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রোজাউল করিম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, জেলার শ্রেষ্ঠ বৈদেশিক মুদ্রা আহরণকারী সুবিধ বর্ধন মুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। প্রবাসে আমাদের দেশের নাগরিকদের সর্বাধিক সুরক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহন করেছে। বৈধ পথে বৈদেশিক মুদ্রা আনয়নের জন্যে দুই শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। প্রবাস গমনেচ্ছুকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে প্লাটফর্ম তৈরী করে দিয়েছে। জামানতবিহীন ঋণ প্রদানের পরিধি বিস্তৃত করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের প্রদত্ত এসব সুবিধা গ্রহন করে নিরাপদ অভিবাসনের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।

নড়াইল: জেলা প্রশাসনের আয়োজনে সকালে র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাশ্বতী শীল প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ উপস্থিত ছিলেন।

মাগুরা:  সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফাজ উদ্দিন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মধুসূধন সরকার, মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সহিদুল ইসলাম প্রমুখ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa