Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ডিজিটাল অবকাঠামো বিনির্মাণের এটাই সুযোগ: জুমবাংলার লাইভে বক্তারা
জাতীয় শিক্ষা স্লাইডার

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ডিজিটাল অবকাঠামো বিনির্মাণের এটাই সুযোগ: জুমবাংলার লাইভে বক্তারা

By Hasan Majorনভেম্বর 17, 20203 Mins Read

Advertisement
নিজস্ব প্রতিবেদক: করোনার পর আমাদের সন্তানেরা যখন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবে, তখন তারা সব কিছুতেই এক পরিবর্তিত রূপ দেখতে পাবে। সেই পরিবর্তিত অবস্থার মোকাবিলা বা সেই অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলার ক্ষেত্রে তারা নানান বাধার সম্মুখীন হতে পারে। সেগুলো কাটিয়ে উঠে শিক্ষার্থীদের একটি সুন্দর শিক্ষাজীবন এবং জ্ঞান অর্জনের একটি সুন্দর পরিবেশ উপহার দেয়াটাই এখন বড় চ্যালেঞ্জ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ইস্টার্ন ইউনিভার্সিটির সৌজন্যে আয়োজিত জুমবাংলাডটকমের ফেসবুক লাইভে বক্তারা এসব কথা বলেছেন।

ফেসবুক লাইভে অতিথি ছিলেন সাবেক শিক্ষা সচিব বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান (এনআই খান) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের (আইবিজিই) পরিচালক অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম।

‘করোনা-পরবর্তী শিক্ষাব্যবস্থা’ বিষয়ে এই অনুষ্ঠানে বক্তারা আমাদের সামগ্রিক শিক্ষাব্যবস্থার ত্রুটি এবং সেসব ত্রুটি  কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি করোনা তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু ঠিক ককে শেষ হবে, তা কোনো বিশেষজ্ঞই সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। এটি একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, যা আমাদের জীবনযাত্রা থেকে শুরু করে সব কিছুতে পরিবর্তন এনে দিয়েছে।’

তিনি বলেন, ‘সবচেয়ে বেশি আক্রমণ করেছে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে। আমাদের দেশের সরকারি– বেসরকারি অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। কিন্তু শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো খুলে দেয়া হয়নি। শিক্ষাব্যবস্থা সচল করতে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া প্রয়োজন হয়ে পড়েছে।’

সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা খেয়াল করেছি করোনা মোকাবিলার সবচেয়ে বড় উপায় হলো শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তাই আমাদের খাদ্যাভ্যাস ও জীবন যাপন প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে।’

তিনি বলেন, ‘গত প্রায় এক বছরে শিক্ষাব্যবস্থার যে ক্ষতি হলো, তা পুষিয়ে নিতে হাইব্রিড শিক্ষাব্যবস্থার দিকে যেতে হবে। করোনা পরিস্থিতি সহসাই স্বাভাবিক না হলে অনলাইন ও অফলাইন মিলিয়ে নতুন কোনো আয়োজন করতে হবে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের শিক্ষানীতি কোনো হাইব্রিড ব্যবস্থা অনুমোদন করেনা। কিন্তু আমরাতো কোনোদিন এই অবস্থায় পড়িনি। তাই শিক্ষানীতিতে পরিবর্তন আনতে হবে। প্রতিটি স্কুলে হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। সব শিক্ষকের ইউটিউব চ্যানেল থাকতে হবে। সেই চ্যানেলে ক্লাশ লেকচারগুলো দিতে হবে। করোনার কারণে সৃষ্ট পরিবর্তিত পরিস্থিতির সামগ্রিক চিত্র আমাদের পাঠ্যবইয়ে তুলে আনতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আকস্মিক কোনো দুর্যোগ মোকাবিলার উপায়ও জানতে পারবে।’

অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম বলেন, করোনা একটি প্রাণঘাতী রোগ। কিন্তু এটি আমাদের জীবনে অনেক সুযোগও সৃষ্টি করে দিয়েছে। আমাদের জীবনের সব কর্মকান্ডে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করতে পেরেছি। সারা পৃথিবীতেই এখন অনলাইন শিক্ষাব্যবস্থা চালু হয়েছে। আমাদের দেশে এটি কার্যকর করতে কিছুটা বিলম্ব হয়েছে আমাদের শিক্ষাবিদদের মাইন্ডসেটের কারণে। বিশ্বের সব বড় বড় বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কিন্তু করোনার আগে থেকেই চালু আছে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ডিজিটাল অবকাঠামো বিনির্মাণের এটাই কিন্তু সুযোগ। কোর্স উপকরণগুলোও সেভাবে তৈরি করতে হবে এবং শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক সাজেদ ফাতেমী। সহযোগিতা করে হাবিপ্রবি সাংবাদিক সমিতি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ঝোড়ো হাওয়া

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন 15, 2026
বেনজীর

বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল

জুন 15, 2026
Latest News
ঝোড়ো হাওয়া

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বেনজীর

বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

পাল্টাপাল্টি স্লোগান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মিছিল

দেশে ফিরলেন

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি, সৌদিতে ৫২ বাংলাদেশির মৃত্যু

দেশে ফিরে আসছেন

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa