জুমবাংলা ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহীদ উল্লাহ তালুকদার মুকুল এক নির্বাচনী সভায় প্রকাশ্যে বলেন, পুলিশরে যা কমু তাই করব, বাংলাদেশের সব এসপি আমার।

Advertisement

শুক্রবার (২৬ নভেম্বর) সোহাগপুর গ্রামে এক নির্বাচনী সভায় প্রকাশ্যে এমন বক্তব্য দেন তিনি।

এদিকে রোববার (২৮ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তিনি ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াছমিন ডলি’র সহোদর বড় ভাই।

শহীদ উল্লাহ তালুকদারের ভাইরাল হওয়া ওই ভিডিওতে বলতে শোনা যায়, ‘এইবার সুযোগ আমারও আইছে। আমিও দেহামু। বাংলাদেশে একটা এসপি থাকলে আর লাগে না, সব এসপি আমার। এই (নালিতাবাড়ীর) ওসির আমার কথায় চলতে হবে। যা করা লাগে পুলিশ করব।’

কথাগুলো শুনে উৎসুক সমর্থকরা ঠিক ঠিক বলে সম্মতি জানালে তিনি আরও বলেন, ‘এসপি আমার বাড়িতে আইছিল, আমার মায়ের পায়ে ধইরা সালাম করছে। আমার ছোট বইন এসপি। এই এসপি আমার বইনের ব্যাচমেট। তার সঙ্গে ফোনে কথা হইছে। তিনি বলেছেন বড় ভাই, যা করার আমার পুলিশই করবে।’

এক পর্যায়ে তিনি বলেন, ‘যা কমু, পুলিশ তাই করব। পিটনার উশুল তুইল্যা দিমু এইবার।’

এ ব্যাপারে শহীদ উল্লাহ তালুকদার মুকুল রাতে মোবাইল ফোনে জানান, ‘প্রতিপক্ষ প্রার্থী আগে বলেছে, সে পুলিশ প্রশাসনকে কিনে ফেলেছে। তার বক্তব্যের জবাবে আমি এমনটা বলেছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জনগণের কাছে স্যরি বলিনি তবে শেরপুরের এসপি সাহেবের কাছে ফোনে স্যরি বলেছি।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ছোট বোন ঝালকাঠির এসপি। আমার বক্তব্য একান্তই আমার। আমার বক্তব্যে ছোট বোন এসপি’র ক্যারিয়ারে কোন প্রভাব পরবে না বলে আমি মনে করি।’

নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, ‘ইতিমধ্যে ওই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এসব কথায় কোনো কাজ হবে না। নির্বাচন হবে নিরপেক্ষতার সঙ্গে।’

জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়ক সানিয়াজ্জামান শামিম বলেছেন, ‘বিষয়টি দেখা হচ্ছে। আর এসব বক্তব্য নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।’

কাকরকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল কাউছার (মটর সাইকেল) জানান, ‘হুমকির অভিযোগ উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ সকল পর্যায়ে লিখিত আবেদন করেছি। ’

নৌকা’র বিরুদ্ধে নির্বাচন; ১৭ প্রার্থীকে বহিষ্কার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.