আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের কর্নওয়াল উপকূলে সাঁতার কাটার সময় এক বিশালাকৃতির জেলিফিশ দেখতে পেয়েছেন জীববিজ্ঞানী লেজ্জি ডেলি। এসময় কিছুটা চমকে গেলেও দ্রুত সহকর্মী ড্যান অ্যাবোটকে এ দৃশ্য ক্যামেরাবন্দি করতে বলেন তিনি।

Advertisement
গত শনিবার যুক্তরাজ্যের মেরিন কনজারভেশন সোসাইটির জন্য ‘ওয়াইল্ড ওশিন উইক’ নামে একটি অর্থসংগ্রহ প্রচারণার অংশ হিসেবে সাগরে নেমেছিলেন লেজ্জি। তখনই এ দৈত্যাকার জেলিফিশ দেখতে পান তিনি।

লেজ্জি বলেন, আমরা এমন কিছু আশা করিনি। এ ধরনের অভিজ্ঞতা সত্যিই দারুণ ব্যাপার। ক্যামেরাম্যান অ্যাবোটও জানিয়েছেন, এতো বড় জেলিফিশ তিনি জীবনে দেখেননি।
জানা যায়, শুরুতে ব্যারেল জেলিফিশের আকার এক মিলিমিটারেরও কম থাকে। উপযুক্ত পরিবেশ পেলে ধীরে ধীরে তা বিশালাকৃতি লাভ করে। এরা সাধারণত ছোট ছোট মাছসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণি খেয়ে বেঁচে থাকে। লম্বা কর্ষিকা বিশিষ্ট জেলিফিশের চেয়ে ব্যারেল জেলিফিশের কাঁটাগুলো বেশি বিপদজনক।

https://www.youtube.com/watch?v=uVAHJYrLldg&feature=youtu.be

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google