মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধের সরকারি সিদ্ধান্তই বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
গতকাল শনিবার (০৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই।
জাতীয় স্বার্থে ব্যবসায়ীদের সরকারের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।
এদিকে বৈঠক শেষে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সরকারের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করছে। দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ মেনে নেওয়ার কথা নিশ্চিত করেন সমিতির নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


