
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল শনিবার বেলা ১১টা থেকে সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। যে কারণে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হয়নি। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও যানবাহনের সংখ্যা কমে আসছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ছগির শেখ বলেন, সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন শেখ বলেন, দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। যে কারণে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



