Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ দ্বিতীয় বিয়ে করতে এসে যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রীঘরে
বিভাগীয় সংবাদ সিলেট

দ্বিতীয় বিয়ে করতে এসে যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রীঘরে

By Shamim Rezaফেব্রুয়ারি 24, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দ্বিতীয় বিয়ে করতে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছাইদুর রহমান (৩৪)। তবে এই বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি ছিল না। তাই বিয়ের বদলে যুক্তরাষ্ট্র প্রবাসীর ঠাঁই হলো শ্রীঘরে।

রবিবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টার থেকে পুলিশ তাকে আটকের পর শ্রীঘরে পাঠিয়েছে। আটককৃত প্রবাসী ছাইদুর রহমান সিলেটের জালালাবাদ থানার হাওসা গ্রামের ফজলুল হকের ছেলে।

জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ছাইদুর রহমান প্রথম স্ত্রী শাহিনার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের জন্য উপজেলার হুজুরের মেয়েকে পছন্দ করেন। এর আগে ছাইদুর রহমান প্রবাস থেকে ফোনের মাধ্যমে তড়িঘড়ি করে আকদ সম্পন্ন করেন।

বিষয়টি জানার পর প্রবাসীর প্রথম স্ত্রী শাহিনা আক্তার রুমি সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছাইদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা (সি.আর মামলা নং-৫৪/২০২০) করেন। অন্যদিকে ছাইদুর রহমান বিয়ের জন্য শুক্রবার দেশে ফেরেন।

এর পর তিনি উপজেলার পৌর এলাকার ডাকবাংলোর পাশে একটি ফ্লাট ভাড়া নেন বিয়ের জন্য। উভয়পক্ষের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত হয় রোববার সন্ধ্যার পর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে জাঁকঝমকপূর্ণভাবে অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী ছাইদুর রহমান তার দ্বিতীয় স্ত্রীকে বরণ করবেন।

এর পর বিয়ের সব আয়োজন সম্পন্ন করার পর প্রায় ৩০০ অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়। অতঃপর রোববার সন্ধ্যার পর প্রবাসী ছাইদুর রহমান যখন বরের পোশাক পরে বিয়ের আসরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় একদল পুলিশ। এ সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এর আগে ২০১৯ সালের ২৫ জানুয়ারি ছাইদুর রহমান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রামের কাচা মিয়ার মেয়ে শাহিনা আক্তার রুমিকে বিয়ে করেন। যুক্তরাজ্য প্রবাসীর কাছে নিজ কন্যাকে বিয়ে দিতে কাচা মিয়া কয়েক লাখ টাকা খরচ করেন।

শুধু বিয়ের খরচ নয়, প্রবাসী জামাতার বিশেষ প্রয়োজনে তিনি প্রায় ১০ লাখ টাকা ঋণ দিয়েছেন। বিয়ের পর ছাইদুর রহমান যুক্তরাষ্ট্রে গিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলে সম্পর্কের অবনতি ঘটে।

এ ব্যাপারে ছাইদুর রহমানের প্রথম স্ত্রী শাহিনা আক্তার রুমির বাবা কাচা মিয়া যুগান্তরকে জানান, অনেক আশা করে আমার মেয়েকে যুক্তরাষ্ট্র প্রবাসী ছাইদুর রহমানের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু আমার মেয়েকে বিয়ে করার পর সে নানা ছলছাতুরির মাধ্যমে আমাদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা নিয়েছে। এ ছাড়া বিয়েতে আরও প্রায় ৭-৮ লাখ টাকা খরচ হয়েছে।

এ ব্যাপারে থানার ওসি মিজানুর রহমান জানান, বিয়েবাড়ি থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী ছাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa