
খবর পার্সটুডের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডার হাজিজাদেহ বলেন, ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁ’টিতে ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে আমরা যেভাবে আমাদের অভিযান পরিচালনা করেছিলাম, চাইলে প্রথম ধাপেই ৫০০ মার্কিন সেনাকে ‘হত্যা করতে পারতাম।’
‘আর যদি যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানার চেষ্টা করত, তাহলে পরের ধাপে ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় চার থেকে ৫০০০ মার্কিন সেনা প্রা’ণ হা’রাত।’
তিনি আরও বলেন, “আমরা একটি বড় ধরনের অভিযান চালিয়েছিলাম। এ অভিযানের কয়েকটি ধাপ ছিল। আমরা যদি অভিযান অব্যাহত রাখতে চাইতাম, তাহলে তা পুরো অঞ্চল ধ্বংস হয়ে যেত।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



