Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ধর্মনিরপেক্ষতাকে ভারতের সবচেয়ে বড় শত্রু বললেন যোগী
আন্তর্জাতিক

ধর্মনিরপেক্ষতাকে ভারতের সবচেয়ে বড় শত্রু বললেন যোগী

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 9, 20211 Min Read

ধর্মনিরপেক্ষতাকে ভারতের সবচেয়ে বড় শত্রু  বললেন যোগী

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বরাবরই কট্টর ধর্মান্ধ ও গোড়া হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত।

এবার তাতে নতুনমাত্রা যোগ করলেন রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার সমালোচনা করে। তার কথায়, ধর্মনিরপেক্ষতা নিয়ে দেশবাসী গর্ব করেন ঠিকই; কিন্তু ভারতের এই ধর্মনিরপেক্ষ মনোভাবই দেশের প্রাচীন ঐতিহ্য আর হিন্দুধর্মের সমৃদ্ধিকে বিশ্বের দরবারে তুলে ধরতে বারবার বাধা দিয়েছে।

এতে ভারতের ক্ষতি হয়েছে। বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্য থাকা সত্ত্বেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি দেশ। খবর আনন্দবাজার পত্রিকার।

যোগী বলেন, ধর্মনিরপেক্ষতার শিক্ষা দেশের মানুষকে উদারপন্থি করেনি। বরং বহু মানসিক সংকীর্ণতার জন্ম হয়েছে এই মতাদর্শ থেকেই। এই সংকীর্ণতাই রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

রামায়ণের গ্লোবাল এনসাইক্লোপেডিয়ার বা আন্তর্জাতিক তথ্যকোষ উদ্বোধন করতে গিয়ে শনিবার যোগী এসব কথা বলের।

ই-বুকের আদলে ওই তথ্যকোষ তৈরি করেছে অযোধ্যা রিসার্চ ইনস্টিটিউট। উদ্বোধন অনুষ্ঠানেই ধর্মনিরপেক্ষতা নিয়ে সরব হন যোগী। বেশ কয়েক বছর আগে কম্বোডিয়ার আঙ্করভাট মন্দিরের একটি অভিজ্ঞতার কথাও যোগী টেনে আনেন এই প্রসঙ্গে।

যোগী বলেন, ওই মন্দিরের এক গাইড তাকে বলেছিলেন—বৌদ্ধধর্মের জন্ম আসলে হিন্দুধর্ম থেকেই। ওই গাইড নিজে বৌদ্ধধর্মাবলম্বী। কিন্তু হিন্দুধর্মের উৎস মানতে তার সমস্যা হয়নি।

যোগীর কথায়, ধর্মনিরপেক্ষতা শব্দটাই ভারতের যত সমস্যার মূল। ভারতের সুপ্রাচীন ঐতিহ্যসমৃদ্ধ ইতিহাসকে বিশ্বের দরবারে মেলে ধরতে দিচ্ছে না এই ধর্মনিরপেক্ষতা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa