Advertisement

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহ জেলার সিমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় চলতি বোরো মৌসুমের শেষ সময়ে শ্রমের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবছরের মতো এবারো উপজেলার ধারা বাজার বাসট্যান্ডে বোরো মৌসুমের প্রথম থেকেই বসেছে শ্রমিকহাট। স্থানীয়ভাবে এটা ‘কামলার হাট’ বলে পরিচিত। প্রথম দিকে ৪০০ থেকে ৫০০ টাকায় তারা শ্রম বিক্রি শুরু করেন। যতদিন যাচ্ছে শ্রমের মূল্যও বৃদ্ধি পাচ্ছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে বর্তমানে প্রতিজন শ্রমিক বর্তমানে ১০৫০ টাকা করে নিচ্ছেন। সঙ্গে দুবেলা খাবারতো রয়েছেই।

এদিকে, কয়েকদিনের তাপদাহে কৃষকের ধান পেকে গেছে। পাকা ধান কাটার সময় প্রাকৃতিক বিপর্যয়ে শ্রমিকের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ধানের মূল্য ও বাজার চাহিদার দিক দিয়ে প্রতিবারের ন্যায় এবার মজুরি বেশ চড়া। আগে প্রতি মণ ৭০০ থেকে ৭৫০ টাকা বিক্রি হতো। এখন ধানের মণ বাজারে ৬৫০ থেকে ৬০০ টাকা। দুই মন ধানের মূল্যে একজন শ্রমিক মিলছে হালুয়াঘাটে।

সরেজমিনের গিয়ে দেখা যায়, শ্রমিক হাটে উপস্থিত শ্রমিক আর গৃহস্থের দর কষাকষি মাধ্যমে চলছে হাঁকডাক। মজুরি নির্ধারণ শেষে সকাল সাতটার মধ্যেই ধান কাটার জন্য চলে যেতে হয় মাঠে। সকাল ছয়টা থেকেই শ্রম বাজারে চলে দর কষাকষি। যেদিন বাজারে শ্রমিক কম আসে সেদিন শ্রমিকের মূল্য এক হাজার ৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত উঠে যায়। লকডাউনে কৃষক ৪০০ টাকা মূল্যে শ্রমিক পেয়েছে। কিন্তু বর্তমানে তা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় মোট ২২ হাজার ৪৬ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত বছরের তুলনায় যা দুই হাজার ৯০০ হেক্টর বেশি। এর মধ্যে গত বছর হাইব্রিড ধানের আবাদ হয়েছিলো ছয় হাজার হেক্টর জমিতে। কিন্ত এ বছর হাইব্রিড আবাদ হয়েছে ১৪ হাজার হেক্টর।

হাটে আসা নড়াইল ইউনিয়নের শ্রমিক বজলুর রহমান বলেন, গৃহস্থরা তাদের সাধ্যনুযায়ী কাজ করাতে চায়। তীব্র গরমের মধ্যে ও ধান ক্ষেতে রক্তচোষা জোকের ভয় উপেক্ষা করে ধান কাটার কাজ করতে হয়। তাই আমি মনে করি এই মূল্য বৃদ্ধি যৌক্তিক।

হাটে শ্রমিক নিতে আসা ধুরাইল ইউনিয়নের জাকির হোসেন বলেন, প্রায় তিন একর জমিতে হাইব্রিট ধান করেছিলাম। ধান ভালো হলেও ধানের মূল্য কম। অন্যদিকে কামলার দামে তো ধান কাটবো কিনা তা নিয়েই চিন্তিত।

হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান কালের কণ্ঠকে বলেন, এ বছর উপজেলার বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই উপজেলায় ৬০ ভাগ ধান কর্তন হয়ে গেছে। সরকারি ভর্তুকির মাধমে উপজেলায় ১৩টি কাম্বাইন হারভেষ্টার মেশিন ধান কাটার কাজ করছে। এতে করে শ্রমিকদের ওপর চাপ অনেকাংশেই কমে এসেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.