মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের নওখন্ডা জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ২১ আগস্ট (শুক্রবার) এলাকাবাসী নিয়ে আয়োজিত মিটিংয়ে মোঃ বাচ্চু মাতাব্বরকে সভাপতি এবং মোঃ আল-আমিন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
এরপর পুরাতন কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান পারভেজ নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলামিন মাহমুদকে মসজিদ পরিচালনা বিষয়ক সম্পূর্ণ হিসাব বুঝিয়ে দেন।
সংশ্লিষ্টরা জানান, মসজিদের সার্বিক পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৫১ জন সদস্য রাখা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নতুন কমিটির সদস্যরা বলছেন, এলাকার মুসল্লিদের মতামতের ভিত্তিতে মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম আরো অগ্রগতি করতে নতুন কমিটি গঠন করা হয়েছে। মসজিদের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করতে চান তারা। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


