Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নওগাঁ-৬ আসনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন
বিভাগীয় সংবাদ রাজশাহী

নওগাঁ-৬ আসনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

By Shamim RezaOctober 17, 20202 Mins Read
নওগাঁ-৬ আসনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন
নওগাঁ-৬ আসনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক না হলেও বিপরিত চিত্র দেখা গেছে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে। সেখানকার প্রায় প্রতিটা কেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইনে দেখা গেছে।

শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তা চলবে বিকাল ৫টা পর্যন্ত। ভোটারদের সকাল ৮টা থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে সারি করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পুরুষ ও মহিলা ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। এছাড়া নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রথমবারের মতো এ আসনে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী আত্রাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীক ও ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ শনিবার সকালে রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন ও আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসন। দুই উপজেলায় মোট ১৬টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে রাণীনগরে ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ জন ও আত্রাইয়ে ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন।

তারা আরো বলেন, উপ-নির্বাচনে রাণীনগর উপজেলায় ৪৯টি ভোট কেন্দ্র এবং আত্রাই উপজেলায় ৫৫টি ভোট কেন্দ্র রয়েছে। দুই উপজেলায় মোট ১০৪টি ভোট কেন্দ্র রয়েছে। আর ১০৪ জন প্রিজাইডিং অফিসার, ৭২১ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৪৪২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

সকাল ৯টায় তরুণ ও নতুন ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবা পেতে তারা বিশ্বাসী। যারা দুর্নীতি, অনিয়ম, মাদক ও সকল বৈষম্যহীন সমাজ গড়তে আগামী দিনের নেতৃত্ব দিবেন, এলাকার উন্নয়ন করবেন তাকেই তারা ভোট দিবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা হাছান মাহমুদ বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশের স্বার্থে প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মীরা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনছার বাহিনী নিয়োজিত করা হয়েছে। আর প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026
NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

July 8, 2026

Latest News

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa