Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ নড়াইলে সূর্যমুখীর চাষে কৃষকদের মাঝে বাড়ছে আগ্রহ
পজিটিভ বাংলাদেশ

নড়াইলে সূর্যমুখীর চাষে কৃষকদের মাঝে বাড়ছে আগ্রহ

By rskaligonjnewsMarch 16, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক: নড়াইলের লোহাগড়া উপজেলায় এবছর রবিশস্যের চাষাবাদের সাথে নতুন মাত্রা যোগ হয়েছে সূর্যমুখী ফুল চাষের মাধ্যমে।

নড়াইলে সূর্যমুখীর চাষে কৃষকদের মাঝে বাড়ছে আগ্রহ

Advertisement

এ উপজেলায় প্রায় সব ধরনের ফসল উৎপন্ন হয়ে থাকে। তবে মাটির গুণাগুণ, অবহাওয়া ও জলবায়ু সূর্যমুখী চাষের জন্য উপযোগী হওয়ায়; এর চাষাবাদ কৃষকের কাছে জনপ্রিয় করে তুলছে লোহাগড়া উপজেলা কৃষি বিভাগ।

মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলপুর গ্রামে গিয়ে দেখা গেছে হলুদ রঙের সূর্যমুখীর চাষ মাঠের পর মাঠ। ফুলের সৌন্দর্য দেখতে আসছে দর্শনার্থীরা। পাশাপাশি এটি চাষ করার পরামর্শও নিচ্ছেন অনেক কৃষক।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে এবছর ২৮ থেকে ৩৫ একর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। কাশিপুর, ইতনা, জয়পুর, শালনগর ইউনিয়নের মাঠ জুড়ে সূর্যমুখীর হলুদ ফুলের সমারোহ। ইতনা ইউপি’র চরদৌলতপুর গ্রামের কৃষক মিনা বাওয়ালী বলেন, এ বছর আমি এক একর জমিতে সূর্যমুখীর চাষ করেছি।

ইতনা ইউপি’র কৃষি ব্লক সুপারভাইজার রফিকুল ইসলাম প্রতিনিয়ত খোঁজ খবর রাখেন বলে জানিয়েছেন কৃষকরা।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন বলেন, সূর্যমুখীর তেল অন্যান্য সাধারণ তেলের চাইতে একটু আলাদা। কোলেস্টেরল মুক্ত প্রচুর পরিমাণে প্রাণশক্তি থাকায় সূর্যমুখী তেল আমাদের শরীরের দুর্বলতা কমায়, কার্যক্ষমতা বাড়ায়। রান্নার জন্য সয়াবিন তেলের চাইতে সূর্যমুখী তেল দশগুণ বেশি পুষ্টি সমৃদ্ধ। শরীরের হাড় সুস্থ ও মজবুত করে। এককথায় সূর্যমুখীর তেল মানবদেহে মহৌষধ হিসেবে ভূমিকা পালন করে।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, অন্য ফসলের চেয়ে সূর্যমুখী ফুল চাষে খরচ কম। এতে সার ওষুধ কম লাগে। তেমন পরিচর্যাও করতে হয় না। তাছাড়া অন্যান্য তেল বীজ যেমন: সরিষা বা তিলের চেয়েও তেল বেশি পাওয়া যায়। নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে সারিবদ্ধভাবে বীজ বপন করা হয়। বীজ বপনের ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ফসল তোলা যায়। সামান্য পরিমাণ রাসায়নিক সার ও দু’বার সেচ দিতে হয় এ ফসলে। প্রতি একর জমিতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আর এক একর জমির উৎপাদিত বীজ থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ করা সম্ভব। সূর্যমুখী গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়।

কাঁঠালের ভাস্কর্য ২১ ফুট লম্বা, ৯ ফুট প্রশস্ত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa