স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

Advertisement

মঙ্গলবার চট্টগ্রামে কুমিল্লার বিপক্ষে ৪১ বলে তিন চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭১ রানের বিধবংসী ইনিংস খেলেন তিনি।

বিপিএলে ঝড়ো ইনিংস খেলে অনন্য উচ্চতায় পৌঁছে যান রিয়াদ। তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ২৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি আর ৪২টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৭৪১ রান করেন। সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে ৩৫৭ ম্যাচে অংশ নিয়ে ২০টি ফিফটির সাহায্যে ৫ হাজার ৭১১ রান সংগ্রহ করেন।

রিয়াদ এদিন টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলে ২০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন।

মিতব্যয়ী বোলিংয়ে আফ্রিদির রেকর্ড স্পর্শ করলেন নাহিদুল ইসলাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.