
ভোটযন্ত্র বদলানোসহ ভোটে কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার আবেদন করেন মমতা বন্দোপাধ্যায়। তবে নির্বাচন কমিশন থেকে আবেদন খারিজ করে বলা হয়, তিনি চাইলে আদালতে যেতে পারেন। রিটানিং অফিসারের সিদ্ধান্তই চূড়ান্ত।
নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায় ভোট পেয়েছিলেন ১ লাখ ৮ হাজার ৮০৮টি। অপরদিকে এক সময়কার দলের মন্ত্রী বর্তমানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৭৬৪টি। মমতা ১ হাজার ৯৫৬ ভোটে শুভেন্দুর কাছে হেরে যান। যদিও ভারতীয় সংবিধান অনুযায়ী মমতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে তাকে আগামী ৬ মাসের মধ্যে বিধানসভার কোনো আসন থেকে জয়ী হয়ে আসতে হবে।
এদিকে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দোপাধ্যায়কে বাংলায় শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়।
সূত্র: ইন্ডিয়া টিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



