Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নরওয়েতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে একটি ইশতেহার অনুমোদন করেছে পাকিস্তানের জাতীয় সংসদ। পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী খান বৃহস্পতিবার ইশতেহারটি পড়ে শোনানোর পর বলেন, ধর্মীয় পবিত্রতার অবমাননা সন্ত্রাসী কর্মকাণ্ডের মতই বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত হানে।

কুরআন অবমাননার মতো তৎপরতা সহিংসতা ও উগ্রপন্থা উসকে দিতে পারে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের ইশতেহারে আরও বলা হয়েছে, বাক স্বাধীনতার কথা বলে দেড়শ’ কোটি মুসলমানের বিশ্বাস ও পবিত্রতার অবমাননা করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের অন্যায় তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতেও নরওয়ের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নরওয়ের রাষ্ট্রদূতকে ডেকে এনে কুরআন অবমাননার প্রতিবাদ জানিয়েছে। সম্প্রতি নরওয়ের ইসলাম বিদ্বেষী সংগঠন স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে বা এসআইএএন পবিত্র কুরআনে আগুন দিয়েছে। বিশ্বের মুসলমানরা চরম ধৃষ্টতাপূর্ণ এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.