Advertisement
জুমবাংলা ডেস্ক : নিজের ১৪ বছরের কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নরপশু পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কন্যার অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার আছিম-পাটুলী গ্রাম থেকে পিতা হারুন অর রশিদ আকন্দ তোতা (৪৮) কে গ্রেপ্তার করে পুলিশ। লম্পট পিতা ১২নং আছিম-পাটুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলার অভিযোগে জানা যায়, আছিম পাটুলী গ্রামের মৃত আ. জলিল আকন্দের পুত্র হারুন অর রশিদ দেড় যুগ আগে জঙ্গলবাড়ি গ্রামে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর তার স্ত্রী তালাক দিয়ে কন্যা সন্তান নিয়ে চলে যায়। পরবর্তীতে আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীও তাকে তালাক দিয়ে চলে যায়। প্রথম স্ত্রীর মেয়েকে ফোন করে তার অসুস্থর খবর জানায়। পিতার অসুস্থর খবর শুনে গত বৃহস্পতিবার নানীর বাড়ি থেকে পিতাকে দেখতে আসে মেয়েটি।

গত সোমবার রাতে দাদীর ঘর থেকে মেয়েকে তার ঘরে থাকতে নিয়ে যায়। ওই রাতে নিজের ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনাটি কাউকে বললে হত্যা করা হবে বলে মেয়েকে হুমকি দেয় লম্পট পিতা। ভয়ে ঘটনাটি কাউকে কিছু না বললেও পরের রাতে আবারও মেয়েকে ধর্ষণের চেষ্টা করে নরপশু পিতা। বিষয়টি মেয়ে তার মামাকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে তাকে পিতার বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যেতে বলে।

আজ শুক্রবার সন্ধ্যায় মেয়ের মামা ফুলবাড়িয়া থানায় অভিযোগ দিলে এস আই মো. রফিকুল ইসলাম আওয়ামী লীগ নেতা লম্পট পিতাকে গ্রেপ্তার করে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নির্যাতিত মেয়ের মামা বলেন, মিথ্যা অসুস্থর খবর দিয়ে নিজের মেয়েকে নিয়ে এসে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে ভন্ড পিতা, ঘটনাটি কাউকে বললে খুন করা হবে বলে হুমকিও দিয়েছে। মোবাইলে বিষয়টি আমাকে জানালে তাকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় মেয়েটির মামা বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, নিজ কন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে আদালতে পাঠানো হবে। সূত্র : কালের কন্ঠ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.