Screenshot_1

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে প্রাইভেট কোম্পানীতে পরিণত করার জন্য সরকারের পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাকে ‘বেচেন্দ্র মোদি’ উপাধি দিয়েছেন রাহুল। এসময় তিনি সরাসরি অভিযোগ করেন, মোদি দেশকে তার কোট-প্যান্ট পড়া বন্ধুদের হাতে বেচে দিচ্ছেন।

হিন্দিতে লেখা টুইটবার্তাটিতে রাহুল গান্ধি লেখেন, ‘#বেচেন্দ্রমোদি দেশের চোখের পলকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে তার স্যুটেড-বুটেড বন্ধুদের কাছে বিক্রি করে দিচ্ছেন। অথচ প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে বছরের পর বছর লেগেছে। মোদির কারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর লাখ লাখ শ্রমিক-কর্মচারী আজ ঘোর অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। এই হরিলুটের বিরুদ্ধে আমি আমার শ্রমিক ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছি।’

Capture_2
রাহুল গান্ধির টুইটের স্ক্রিনশট। ছবিঃ তার টুইটার একাউন্ট থেকে।

এর আগে হরিয়ানা ও মহারাষ্ট্রে নিজের নির্বাচনী প্রচারণায় গিয়ে মঙ্গলবার রাহুল প্রধানমন্ত্রী মোদিকে ‘দালালদের লাউডস্পিকার’ বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী পকেটমারদের কৌশল অবলম্বন করে জনতার পকেট মারছে। নিজের এমন দাবির যুক্তিতে কংগ্রেস নেতা বলেন, ‘তিনি বিভিন্ন সময় একটা না একটা উদ্ভট সিদ্ধান্তের কথা বাজারে চাউর করে ভারতের জনগণের মনযোগ মূল বিষয় থেকে সরিয়ে নিচ্ছেন। আর সেই সুযোগে আদানি, আম্বানির মত মাল্টিন্যাশনাল দালালরা জণগণের পকেট কেটে চম্পট দিচ্ছে।’

এছাড়া ভারত প্যাট্রোলিয়ামের নাম আলাদাভাবে উল্লেখ করে কংগ্রেস নেতা বলেন, সরকার পোর্ট, কয়লা খনিসহ অন্যান্য পাবলিক ক্ষেত্রগুলো প্রাইভেটাইজেশনের আওওতায় নিতে চেষ্টা চালাচ্ছে। এছাড়া তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে ১.২৫ লাখ কোটি রুপির ট্যাক্স মওকুফের ব্যাপারেও উষ্মা প্রকাশ করেন। কারণ, ভারতের শহরাঞ্চলে বেকারদের চাকরিতে নিয়োগের নিশ্চয়তা দানে নরেন্দ্র মোদি সরকারের বার্ষিক বাজেট মাত্র ৩৫০০০ কোটি রুপি। এসময় নরেন্দ্র মোদির ধনীদের পকেট ভারী করার পলিসিই ভারতকে ডোবাবে বলে মন্তব্য করেন রাহুল গান্ধি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.