Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে অপহৃত হওয়া প্রায় ৩শ স্কুলছাত্রীকে সম্প্রতি মুক্তি দেয়া হয়েছে। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার (০২ মার্চ) জামফারা রাজ্যের গভর্নর জানান, স্কুলছাত্রীদের ওই দলটিকে মুক্তি দেয়া হয়েছে এবং তারা এখন নিরাপদে আছেন। একটি মিনিবাসে করে ওই শিক্ষার্থীদের একটি সরকারি ভবনে নিয়ে যাওয়া হয়। ভবনটির বাইরে শত শত মেয়েকে জড়ো হতে দেখা গেছে।

এক টুইট বার্তায় গভর্নর বেলো মাতাওয়ালে বলেন, এটা খুবই আনন্দের যে, অপহৃত শিক্ষার্থীদের মুক্তির খবর সবাইকে জানাতে পারছি।

সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে ২৭৯ জনকে মুক্তি দেয়া হয়েছে। গত সপ্তাহে অপহৃত শিক্ষার্থীর সংখ্যা ৩১৭ বলে জানানো হলেও তা ভুল ছিল বলে উল্লেখ করা হয়েছে। এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অপহরণের পর বেশ কয়েকজন স্কুলছাত্রী পালাতে সক্ষম হয়েছিল। সে কারণেই এই সংখ্যায় কিছুটা গরমিল হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম নাইজেরিয়ার একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের একটি বোর্ডিং স্কুল থেকে ওই ছাত্রীদের অপহরণ করে একটি বনে নিয়ে যাওয়া হয়। এর আগে ২০১৪ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় চিবুক শহর থেকে ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.