
সোমবার সামরিক সূত্র এএফপি’কে একথা জানায়, প্রায় ২০টি গাড়িতে করে আসা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্সের যোদ্ধারা আঞ্চলিক রাজধানী মাইদুগুরির উপকণ্ঠে মাইনক শহরে রোববার ওই সামরিক বহরে হামলা চালিয়ে এসব সৈন্য হত্যা করে। তারা পার্শ্ববর্তী একটি ঘাঁটিতে হামলা চালিয়ে বিভিন্ন অস্ত্র লুট করে।
এর এক সপ্তাহ আগে ১৭ এপ্রিল, উত্তর-পূর্ব নাইজেরিযার বোর্নো প্রদেশে আইএস-জোটের জিহাদিরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে পাঁচ নাইজেরিয়ান সেনা নিহত হয়। ১২ বছরের জিহাদি সংঘর্ষে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৩৬ হাজার মানুষ মারা গেছে এবং প্রায় ২ কোটি মানুষ তাদের ভিটেবাড়ি থেকে উৎখাত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



