Advertisement

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে হিজড়া সম্প্রদায়কে থানায় ডেকে এনে নিত্য প্রয়োজনীয় খাবার তুলে দিয়ে মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ।

শনিবার (২৮ মার্চ) সকালে নাগরপুর থানায় হিজড়া সম্প্রদায়ের ১৮ জন সদস্যর মাঝে এ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তিনি।

নিত্য প্রয়োজনীয় সামগ্রী মধ্যে ছিল ৭ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি পিয়াজ ও ৫ হালি ডিম প্রদান করা হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ এ প্রসঙ্গে বলেন, সমাজে যারা বিত্তবান আছেন তারা অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ান। যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন।

তিনি আরো বলেন, হিজড়া সম্প্রদায় মূলত বাজারে বাজারে ঘুরে সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে থাকে। এই মূহুর্তে সব দোকান বন্ধ। তারা খাবে কি? নাগরপুরে মোট ১৮ জন হিজড়া আছে, আমি তাদের থানায় ডেকে কিছু খাবারের ব্যবস্থা করলাম। আপনারাও করুন। জাতীয় দূর্যোগ মোকাবেলা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরী ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google