
ভারতের গণমাধ্যম জানায়, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করা দেবস্মিতা চৌধুরী স্নাতকোত্তরে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষের কাছ থেকে পদক নেওয়ার আগে মঞ্চে দাঁড়িয়েই বললেন, ‘হম কাগজ নেহি দিখায়েঙ্গে। ইনকিলাব জিন্দাবাদ।’ তার পরে এগিয়ে গেলেন স্বর্ণপদক নিতে। পরে ক্যাম্পাসে দাঁড়িয়ে তিনি বলেন, ‘দেশজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। আমার মনে হয়েছিল, স্বর্ণপদক নেওয়ার জন্য মঞ্চে ওঠার সুযোগটা প্রতিবাদ জানানোর কাজে লাগানো উচিত।’
এ সময় দেবস্মিতার বাবা এবং বোন দর্শকের আসনে ছিলেন। দেবস্মিতার প্রতিবাদে তারাও খুশি। এদিকে সমাবর্তন অনুষ্ঠানে ‘নো এনআরসি, নো সিএএ’ লেখা ব্যাজ পরে ডিগ্রি নিয়েছেন অনেক শিক্ষার্থী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



