
এরপর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাক্ষাতে তারা আমাকে নাগরিকত্ব আইনে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন। আমি তাদের বড়দিনের পরে দেখা করতে বলেছি। তাদের নিশ্চিত করেছি যে, এ বিষয়ে আমরা গঠনমূলক আলোচনা করব। আশা করি, একটা সমাধানে পৌঁছাতে পারব আমরা।’ এর আগে গত ০৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। আর বিপক্ষে পড়ে ১০৫টি ভোট। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি বিতর্কিত এই বিলে সই করেন। সংশোধিত আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমদের (হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ, জৈন, পারসি) ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। বিতর্কিত এই আইনের বিরুদ্ধে এখন ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



