Advertisement
জুমবাংলা ডেস্ক : নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। অপরদিকে জ্যেষ্ঠ সহ সভাপতিসহ ৩টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সারাদিন ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় এই ফলাফল ঘোষণা করা হয়।

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২১ এর প্রধান নির্বাচন কমিশনার ও জেলার সরকারি কৌঁসুলি (জিপি) আসাদুল ইসলাম জানান, নাটোর বারে মোট ভোটার ২৮৩ জন। এর মধ্যে ২৭৪ জন ভোট দিয়েছেন। ১১টি পদে ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেছে।

এই পরিষদ থেকে বিজয়ীরা হচ্ছেন সভাপতি মো. রুহুল আমিন তালুকদার (১৩৬), কনিষ্ঠ সহ সভাপতি এস এম লুৎফর রহমান রাব্বানী (১৪১), সাধারণ সম্পাদক মো. শরিফুল হক (১৩৬), যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ (১৩৯), কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান (১৫১), নিরীক্ষণ সম্পাদক মো. আরিফুল ইসলাম (১৪৩), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রোকুনুজ্জামান খান (১৫৪) ও মহিলা সম্পাদিকা দিনাই তাছরীন (১৩১)।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জ্যেষ্ঠ সহ সভাপতিসহ ৩টি পদে বিজয়ী হয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি এস এম নাজমুল ইসলাম (১৪৩), পাঠাগার সম্পাদক আক্তার হোসেন (১৩৯) ও আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদ হাফিজুর রহমান (১৩৭)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.