Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নাটোরে জমজমাট প্রাণিসম্পদ প্রদর্শনী
জাতীয় বিভাগীয় সংবাদ

নাটোরে জমজমাট প্রাণিসম্পদ প্রদর্শনী

By জুমবাংলা নিউজ ডেস্কJune 5, 2021Updated:June 5, 20212 Mins Read

নাটোর

Advertisement

জুমবাংলা ডেস্ক: নাটোর জেলায় প্রাণিসম্পদের উৎপাদন সমৃদ্ধির জানান দিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী। আজ শনিবার বেলা ১১টায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈচিত্রে ভরপুর হয়ে উঠছে জেলার প্রাণিসম্পদ অঙ্গন। প্রচলিত হাঁস-মুরগী, ছাগল, মহিষ, দুগ্ধ ও গরু মোটাতাজাকরণ খামারের পরিধি ও উৎপাদন বিগত বারো বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন এক একটা গাভী ৩৫ লিটার দুধ দিচ্ছে, এক একটা গরু বারোশ’ কেজি মাংস দিচ্ছে। খামার গড়ে উঠেছে দেশীয় মুরগীর, গাড়লের, রকমারী কবুতর ও পাখির, বিভিন্ন প্রজাতির ঘাসের।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা উদ্বোধনী অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী এবং দুগ্ধ খামারী মনসুর রহমান। উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।

প্রদর্শনীতে আমিরুল ইসলামের বারোশ’ কেজি ওজনের অতিকায় গরু ‘কালাতুফান’ সকলের নজর কাড়ে। দর্শনার্থীরা আগ্রহী হয়ে ওঠেন আলীমুজ্জামান খানের দেশীয় মুরগীর প্রদর্শনী স্টলে। প্রদর্শনীতে হোসনে আরার পোল্ট্রি হ্যাচারী ছিল ঈর্ষণীয়। রকমারী পাখি আর কবুতরের স্টলগুলো দর্শনার্থীরা মুগ্ধ হয়ে দেখেন। তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল মিলকিং, চপার মেশিনসহ প্রযুক্তির স্টলগুলোতে।

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম উদ্দিন জানান, প্রদর্শনীতে ৩০টি স্টল প্রদর্শন করা হচ্ছে। মূল্যায়ন শেষে বিকেলে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জনকে পুরষ্কার প্রদান করা হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা বাসস’কে বলেন, সরকারের কার্যকরি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে বিগত বারো বছরে জেলার প্রাণিসম্পদের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। জেলার চাহিদা পূরণ করে জেলায় বাৎসরিক ২৩ হাজার টন উদ্বৃত্ত দুধ, ৬৬ হাজার টন উদ্বৃত্ত মাংস এবং এক কোটি ৪৫ লাখ পিস উদ্বৃত্ত ডিম উৎপাদন হচ্ছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026

Latest News

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa