জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নাটোরে ছয়শ’ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুর দুইটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিতরণ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখা।

Advertisement
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরে আয়োজক সংগঠন অতিথিবৃন্দ সহযোগে নাটোর সদর উপজেলার চর তেবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী শত পরিবারের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



