Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নাটোরে ৪৫৪ গৃহহীনের ঠিকানা তৈরির কাজ এগিয়ে যাচ্ছে
জাতীয় বিভাগীয় সংবাদ

নাটোরে ৪৫৪ গৃহহীনের ঠিকানা তৈরির কাজ এগিয়ে যাচ্ছে

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 7, 2022Updated:February 7, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নাটোর জেলায় ৪৫৪ গৃহহীন পরিবারের ঠিকানা তৈরীর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সেমিপাকা এসব বসতবাড়ি নির্মাণে মোট ব্যয় হচ্ছে প্রায় ১৩ কোটি টাকা।

নাটোর

Advertisement
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার দশটি বিশেষ উদ্যোগের মধ্যে আশ্রয়ণ প্রকল্প অন্যতম। প্রকল্পের আওতায় দেশের সকল গৃহহীন মানুষকে জমিসহ গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। প্রতিটি গৃহ নির্মাণ কাজে ব্যয় হচ্ছে দুই লাখ ৪০ হাজার টাকা, সাথে পাঁচ হাজার টাকা করে গৃহ নির্মাণ সামগ্রীর পরিবহন মূল্য।

জেলার সাতটি উপজেলার মধ্যে নাটোর সদর উপজেলার বাকশোর এলাকাতে ২৫টি পরিবারের ঠিকানা তৈরীর কাজ চলছে। শুধু নির্মাণ কাজই নয়, সাথে আছে যেন একটুখানি মমত্ববোধ। নির্মাণাধীন বাড়িগুলোর আঙিনাকে বাসযোগ্য করতে মাটিও ভরাট করে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সতর্ক উপজেলা প্রশাসন। বাড়িতে বসবাসকালে পরিবারের ছোট্ট শিশুটি যেন অনায়াসে আঙিনাতে খেলাধূলা করতে পারে, নীচু ভূমিতে যেন দুর্ঘটনার শিকার না হয়, এজন্যে একটু বাড়তি আয়োজন। ভবিষ্যতে ২৫ পরিবারের শিশুদের জন্যে ছোট্ট পরিসরে শিশু পার্ক তৈরী করে দেওয়ার সৃজনশীল চিন্তার কথাও জানালেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন।

নির্মাণ কাজের গুণগত মান ও অগ্রগতি পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, প্রকল্পের নির্দেশিত ডিজাইন ও প্রাক্কলিত ব্যয়ে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। সর্বোচ্চ মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নে প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্য নিরলসভাবে পরিশ্রম করছেন।

প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ জানান, ২৫ বসতবাড়ি এলাকার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদ সব ধরণের সহযোগিতা প্রদান করে যাবে।

গৃহ নির্মাণ কাজের অগ্রগতির ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সালাহউদ্দিন-আল-ওয়াদুদ জানান, আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে জেলাতে ৪৫৪টি গৃহ নির্মাণ কাজের ৬৫ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, এরআগে প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে জেলায় মোট এক হাজার ৮১৪ পরিবারের বসতি নির্মাণ করে দেওয়া হয়েছে। জেলার সকল গৃহহীন মানুষ এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে তাদের বসতবাড়ির ঠিকানা খুঁজে পাবেন। আর তা হবে একটি মাইলফলক। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa