Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নারায়ণগঞ্জে দেওয়াল ধসে দুই শ্রমিক নিহত
ঢাকা বিভাগীয় সংবাদ

নারায়ণগঞ্জে দেওয়াল ধসে দুই শ্রমিক নিহত

By Saiful IslamJuly 13, 20212 Mins Read

নারায়ণগঞ্জে দেওয়াল ধসে দুই শ্রমিক নিহত
ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজ করার সময় স্থানীয় সরকারি প্রাইমারি স্কুলের দেওয়াল ধসে এক নারীসহ দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- হৃদয় মিয়া (৩০) ও দুলালী বেগম (৩৫)। এ ঘটনায় মিম (৩৬) নামে নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটলে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত জাহেদা নামে নারী শ্রমিক জানান, সকাল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিল। দুপুর একটার দিকে নির্মাণাধীন ড্রেনের পাশে উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর দেওয়াল ধসে পড়ে। সময় হৃদয়, মিম ও দুলালী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

এ ব্যাপারে সোনারগাঁও রূপগঞ্জ জোনের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সদর ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর থেকে ধসে পড়া দেওয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন বলেন, স্কুলের সীমানা দেওয়ালটি অনেক পুরনো ও নড়বড়ে অবস্থায় ছিল। তবে ড্রেন নির্মাণ কাজের সময় দেওয়ালের বাইরে রাস্তার দিকে বাঁশের খুঁটি বসিয়ে প্রোটেকশন দেওয়া দরকার ছিল। ঠিকাদার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না করায় এবং স্কুলের দেওয়াল রক্ষায় কোনো প্রটেকশন না দেওয়ায় মাটি সরে যায়। ফলে দেয়ালটি ধসে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি।তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়রকে জানিয়েছি। তিনি আহতদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমরা কাজ করেছি।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, উত্তর লক্ষণখোলা এলাকায় সিটি কর্পোরেশনের সড়কে ড্রেন নির্মাণ কাজ করছিল রাসেল নামে এক ঠিকাদার। এ দুর্ঘটনার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কারও কোনো অবহেলায় বা ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা পুলিশের (বি সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল বলেন, ঢাকা মেডিকেলে নেওয়ার পর আহত দু’জন নির্মাণ শ্রমিক মারা গেছে বলে শুনেছি। এ দুর্ঘটনার ব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। তবে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। সূত্র : সময় নিউজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa