
১৩ আগস্ট দুপুরে সংস্থাটির অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।
প্রেস বার্তায় জসিম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, আটক কুট্টির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘ ১৫ বছর ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত।
তিনি জানান, কুট্টিকে দুপুরে আটকের পর প্রথামকি জিজ্ঞাসাবাদে সে জানায়, সোনারগাঁয়ের নানাখি গ্রামে তার একটি গোপন বাড়ি রয়েছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাতেই তাকে নিয়ে অভিযান চালানো হয়।
এসময় তার দেখানো মতে, একটি বিদেশি পিস্তল ২শ পিস ইয়াবা, ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
জসিম উদ্দিন আরও জানান, কুট্টি প্রথম দিকে হেরোইন বিক্রি করলেও পরে পাইকারী হারে ইয়াবা বিক্রি করতো। বক্সবাজার থেকে ইয়াবার চালান এনে সিদ্ধিরগঞ্জ ও আশেপাশের এলাকায় খুচরা মাদক বিক্রেতাদের ইয়াবা সরবরাহ করত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



