Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নারীদের নিয়ে যা বলল তালেবান
আন্তর্জাতিক

নারীদের নিয়ে যা বলল তালেবান

By Shamim RezaAugust 25, 20213 Mins Read

নারীদের নিয়ে যা বলল তালেবান

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নারীদের নিরাপত্তা ও সুরক্ষা তালেবানের দায়িত্ব। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, অনেক সময় আমাদের নিরাপত্তা দল নারীদের সাথে পরিস্থিতি সামাল দেয়ার মতো পর্যাপ্ত প্রশিক্ষিত থাকে না। ফলে তারা মাঝে মাঝে সমস্যায় পড়ে যায়।

তিনি বলেন, আমরা একটি প্রক্রিয়া শেষ না করা পর্যন্ত নারীদের অনুরোধ করব, বাড়িতেই অবস্থান করতে। আর তা করলে এখন তারা মাঝে মাঝে যেসব সমস্যায় পড়ছে, তা হবে না। তাদেরকে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে না। তারা তাদের বেতন পেতে থাকবে, এমনকি তারা কাজে যোগ না দিলেও বেতন পেয়ে যাবে।

আত্মসমর্পণ করতে যাচ্ছেন মাসুদ?

পাঞ্জশির উপত্যকাকে তালেবান বাহিনীর হাতে তুলে দেয়ার কথা ভাবছেন আহমদ মাসুদ। আর এর মাধ্যমে পুরো আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। যুদ্ধ করার মতো সম্পদের অভাব এবং আন্তর্জাতিক সমর্থন না থঅকায় তিনি তালেবানের সাথে ‘নিষ্পত্তিতে’ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। টেলিগ্রাফের উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

আফগান মুজাহিদ আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ ও সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ মাসুদ কৌশলগত গুরুত্বপূর্ণ পাঞ্জশিরে তালেবানের বিরুদেধ প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে কেবল এই প্রদেশই ছিল তালেবানের নিয়ন্ত্রণের বাইরে। এখন সালেহ ও মাসুদ আত্মসমর্পণ করলে পুরো আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে অভিযান চালিয়েছিল, তখনো পাঞ্জশির ছিল তাদের নিয়ন্ত্রণের বাইরে। এছাড়া ১৯৯০-এর দশকে তালেবান যখন ক্ষমতায় ছিল, তখনো এই এলাকার ওপর তারা কর্তৃত্ব স্থাপন করতে পারেনি।

মাসুদ গতকালও বলেছিলেন, তিনি আত্মসমর্পণ করবেন না। তিনি জোর দিয়ে বলেছেনে, তিনি ও তার বাহিনী মৃত্যুবরণ করবেন, কিন্তু তবুও আত্মসমর্পণ করবেন না।

কিন্তু এখন মনে হচ্ছে, সবকিছু পাল্টে গেছে। তালেবান বাহিনী আরো কাছাকাছি চলে আসায় মাসুদের পক্ষে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করার নেই। ৩২ বছর বয়স্ক মাসুদ এখন তার ব্যক্তিগত সম্মান নিশ্চিত করতে পারলেই তালেবানের হাতে পাঞ্জশির তুলে দেবেন বলে ধারণা করা হচ্ছে।

মাসুদের এক উপদেষ্টা বলেন, পাঞ্জশির তালেবানকে প্রতিরোধ করতে পারবে না। তারা বিশাল বাহিনী। বর্তমান অবস্থা ১৯৮০-এর দশকের মতো নয়। তালেবানের হাতে যুদ্ধে পারদর্শী সৈন্যবাহিনী রয়েছে।

সোমবার তালেবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ দাবি করেছিলেন, তালিব যোদ্ধারা পাঞ্জশির ঘিরে ফেলেছে। শিগগিরই ওই এলাকা তাদের হাতে আসবে। তার আগে কাবুলের সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত তালেবান নেতা তথা হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল হাক্কানি বলেন, ‘আহমদ মাসুদের সাথে আমার কথা হয়েছে। তিনি আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ত্র সংবরণে সায় দিয়েছেন।’ ৩২ বছরের মাসুদও কয়েকটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলে, রক্তপাত এড়াতে তালেবানের সাথে তিনি আলোচনায় রাজি। যদিও এর মধ্যেই পাঞ্জশির, বাঘলান, পারওয়ানসহ কয়েকটি প্রদেশে তালেবান এবং নর্দার্ন অ্যালায়েন্সের তীব্র লড়াইয়ের খবর সামনে এসেছিল।

মাসুদের বাবা আহমদ শাহ মাসুদ প্রায় আড়াই দশক আগে তালেবানবিরোধী নর্দার্ন অ্যালায়্যান্স-এর প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময়ও পাঞ্জশিরের দখল নিতে পারেনি তালেবান। ২০০১-এ টুইট টাওয়ার হামলার দু’দিন আগে সাংবাদিকের ছদ্মবেশে আল কায়দার মানববোমা হামলায় তিনি নিহত হন। আহমদের বাহিনী এ বার উত্তর-মধ্য আফগানিস্তানে তালেবানকে শক্ত প্রতিরোধের মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছিল।

পাঞ্জশির উপত্যকায় এখনো মাসুদ অনুগত ৬,০০০ তাজিক যোদ্ধা রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। এ ছাড়া কয়েক হাজার আফগান সেনা এবং উজবেক ওয়ার লর্ড রশিদ দোস্তমের অনুগত মিলিশিয়া যোদ্ধারাও ছিল তালেবান প্রতিরোধের লড়াইয়ে। কিন্তু শেষ পর্যন্ত মাসুদ অস্ত্র সমর্পণ করলে গোটা আফগানিস্তানেই তালেবান নিয়ন্ত্রণ নিরঙ্কুশ হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026

Latest News

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa