
আটক সহি উদ্দিন একই ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উত্তর সারমারা গ্রামের কবরস্থান থেকে ৯ মাস আগে মারা যাওয়া এক নারীর কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছিলেন সহি উদ্দিন। এ সময় সারমারা বাজারের পাহারাদার কঙ্কালসহ সহি উদ্দিনকে আটক করেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে বুধবার সকালে বকশীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. হযরত আলী জানান, কঙ্কাল চুরির অভিযোগে ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



