Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নায়ক ফেরদৌসের প্রসঙ্গ টেনে মোদিকে যা বললেন মমতা
আন্তর্জাতিক ওপার বাংলা

নায়ক ফেরদৌসের প্রসঙ্গ টেনে মোদিকে যা বললেন মমতা

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 28, 2021Updated:March 28, 20212 Mins Read

নায়ক ফেরদৌসের প্রসঙ্গ টেনে মোদিকে যা বললেন মমতা

Advertisement

জুমবাংলা ডেস্ক : পশ্চিমবঙ্গে তৃণমূলের র‌্যালিতে যোগ দেওয়ায় ২০১৯ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস আহমেদের ভিসা বাতিল করেছিল।

এবার সেই প্রসঙ্গ টেনে এনে মোদির বাংলাদেশ সফর নিয়ে তাকে আক্রমণ করে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  খবর- আনন্দবাজার পত্রিকার।

শনিবার পশ্চিম মেদিনীপুরে এ সভায় মমতা বলেন, মোদি বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য ভোট ‘চাইতে’ গেছেন।

মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভোটের সময় আপনি বাংলাদেশে কেন? আপনি যদি ভোট চলাকালীন বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা-পাসপোর্ট কেন বাতিল হবে না?

এ সময় মুখ্যমন্ত্রী বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদের ভিসা বাতিলের প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, নায়ক ফেরদৌস কলকাতায় এসেছিল। ২০১৯ লোকসভায় আমাদের একটা র‌্যালিতে যোগ দিয়েছিল। বিজেপি এসে সরকারের সঙ্গে কথা বলে তার ভিসা বাতিল করে দিল।

‘আর প্রধানমন্ত্রী ভোট নোটিফিকেশন হওয়ার পর বিদেশে গিয়ে ভোট নিয়ে কথা বললে কী হয়? আপনার জন্য সব ছাড়। আর অন্যদের জন্য নয়।’

বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য ভোট ‘চাওয়ায়’ মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবেন বলেও জানান মমতা।

তিনি বলেন, মোদি কখনও বলছে বাংলাদেশ থেকে মমতা সব অনুপ্রবেশ করিয়েছে, আবার কখনও বাংলাদেশে গিয়ে মার্কেটিং করছে। কে ঠিক আর কে ভুল, তার জবাব চাই। নইলে যতদূর যাওয়ার আমরা যাব।

শুধু বাংলাদেশে যাওয়া নয়, আমেরিকার নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠান নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত ২০১৯ লোকসভা নির্বাচনের আগে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। এ ঘটনা নিয়ে অভিযোগ করে বিজেপি। তারপরেই ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেনার্স ডিভিশন।

‘বিজনেস ভিসা’ নিয়ে এ দেশে এসে রাজনৈতিক দলের প্রচারে যোগ দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত বলে তখন জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। ফেরদৌসকে ‘কালো তালিকাভুক্ত’ও করা হয়। মোদির বাংলাদেশ সফরকেও এবার সেই ঘটনার সঙ্গেই তুলনা করলেন মমতা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa