Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশি-আমেরিকান কবি ও লেখক রাজুব ভৌমিক যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে ড. রাজুব ভৌমিক পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন।

কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তাঁর এই পদোন্নতি দেয়া হয়। মহামারী করোনার কারণে পদোন্নতির শপথ অনুষ্ঠানটি সংক্ষিপ্ত ও সীমাবদ্ধ আকারে অনুষ্ঠিত হয়। সার্জেন্ট পদে শপথ নেয়ার পর রাজুব ভৌমিক সময় নিউজকে বলেন, “এই শপথ অনুষ্ঠানের সময় পরিবারের সবাই এবং বন্ধুদেরকে ভীষণ মিস করেছি। যদিও সবাই পুলিশ একাডেমির বাইরে আমার জন্য অপেক্ষা করছিল তারপরও তারা সঙ্গে থাকলে বেশ আনন্দ হত। একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে আমি গর্বিত।”

সার্জেন্টের পর নিউইয়র্ক পুলিশের পরের ধাপের পদবি লেফটেনেন্ট, যা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এর আগে রাজুব ভৌমিক পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট ( এন ওয়াই পি ডি) তে একজন কাউন্টার টেরোরিজম অফিসার হিসেবে আট বছর ধরে কর্মরত ছিলেন। কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলাতে। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে রাজুব ভৌমিক পরিবারের সাথে আমেরিকায় পাড়ি দেন। গত ছয় বছর ধরে তিনি জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন। এছাড়া তিনি হসটস কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে মনস্তাত্তিক বিভাগে অধ্যাপনা করেন।

ড. রাজুব ভৌমিকের বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটিরও বেশী। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.