Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home Bangladesh breaking news নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা নিরসনে সেই সুইসগেট অবশেষে অপসারণের উদ্যোগ
Bangladesh breaking news ঢাকা বিভাগীয় সংবাদ

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা নিরসনে সেই সুইসগেট অবশেষে অপসারণের উদ্যোগ

By Tarek HasanMay 21, 2026, 11:54 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

বিশেষ প্রতিনিধি: রাজধানীর নিকুঞ্জ টানপাড়া, জামতলা ও এয়ারপোর্ট সংলগ্ন বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত পানি উন্নয়ন বোর্ডের একটি পুরোনো সুইস গেট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের হস্তক্ষেপে বুধবার দুপুরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়।

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই নিকুঞ্জ টানপাড়া, জামতলা ও আশপাশের এলাকায় পানি জমে রাস্তাঘাট তলিয়ে যেত। অনেক সময় কয়েক ঘণ্টার বৃষ্টিতেই দিনের পর দিন পানি আটকে থাকত। এতে ঘরবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতো। বিশেষ করে পানি নিষ্কাশনের একমাত্র আউটগোয়িং পথটি সুইস গেটের কারণে সংকুচিত হয়ে পড়ায় দুর্ভোগ আরও বেড়ে যায় বলে জানান এলাকাবাসী।

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা

স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর বিভিন্ন দপ্তরে আবেদন, স্মারকলিপি ও যোগাযোগ করেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। পরে এলাকাবাসী বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের নজরে আনেন। বুধবার তিনি সরেজমিনে এলাকা পরিদর্শনে যান এবং সুইস গেটটি ঘুরে দেখেন।

এ সময় স্থানীয়রা তাকে দেখান, কীভাবে গেটটির কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং হাজারো মানুষ জলাবদ্ধতার শিকার হচ্ছেন। পরে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত গেট অপসারণ এবং পানি প্রবাহ স্বাভাবিক করার নির্দেশ দেন বলে জানা গেছে।

এলাকাবাসী মনে করছেন, সুইস গেটটি অপসারণ করা হলে পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক বেশি কার্যকর হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি ঘটবে। এতে সাধারণ মানুষের চলাচল, ধর্মীয় কার্যক্রম, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক ও জ্যৈষ্ঠ সাংবাদিক জাহিদ ইকবাল বলেন, “এটি শুধু একটি গেট অপসারণের বিষয় নয়; এটি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করছি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষ স্থায়ী সমাধান পাবে।”

আরও পড়ুনঃ

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার পর অবশেষে সমস্যাটি সমাধানের পথে এগোচ্ছে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাজ সম্পন্ন করলে নিকুঞ্জ টানপাড়া ও আশপাশের এলাকা জলাবদ্ধতার অভিশাপ থেকে অনেকটাই মুক্তি পাবে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা পানি উন্নয়ন বোর্ড
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at ZoomBangla iNews. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ট্রেনের টিকিট

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

May 21, 2026, 11:31 AM Asia/Dhaka
ঝড়

দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

May 21, 2026, 11:26 AM Asia/Dhaka
স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

May 21, 2026, 11:16 AM Asia/Dhaka
Latest News
ট্রেনের টিকিট

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঝড়

দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

Khaled

মানিকগঞ্জ পুলিশ লাইনের যানবাহন শাখায় কোটি টাকার অনিয়ম-লুটপাট!

পে স্কেল

পে-স্কেল নিয়ে জরুরি বৈঠক বৃহস্পতিবার, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনসহ আলোচনায় যা থাকবে

জবি শিক্ষার্থী

জবি শিক্ষার্থীদের বাড়ি যেতে বাস দিল প্রশাসন

বৃষ্টি

মধ্যরাতে ৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp