নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে নিখোঁজের তিন দিন পর মঙ্গলবার রাতে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের জয়দেবপুর বাস টার্মিনালের পাশে সীমানা প্রাচীর বেষ্টিত একটি পরিত্যক্ত প্লট থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজের তিন দিন পর মিলল বাসচালকের মরদেহ

Advertisement
নিহত বাসচালক তারেক হোসেন (৩০) ফরিদপুরের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকা-গাজীপুর রুটের বলাকা পরিবহন সার্ভিসের বাসের চালক ছিলেন।

নিহতের ভগ্নিপতি সোহেল খান জানান, গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকার সায়েদ আলীর ভাড়া বাসায় থেকে বাস চালাতেন তারেক। গত শনিবার (৫ অক্টোবর) সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজের তিন দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর বাস টার্মিনালের পাশে সীমানা প্রাচীর বেষ্টিত জনৈক নুরুল ইসলামের পরিত্যক্ত প্লটে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাহেনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google